Saturday, June 13, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ২ রানে জয় রাজস্থানের

Date:

Share post:

আইপিএলের ( Ipl) দ্বিতীয় পর্বের ম‍্যাচে পাঞ্জাব কিংসের( Punjab Kings) বিরুদ্ধে ২ রানে জিতল রাজস্থান রয়‍্যালস( Rajasthan Royals)। ম‍্যাচের সেরা কার্তিক ত‍্যাগী।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৮৫ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে ৪৯ রান করেন যসভী জসওয়াল। ৪৩ রান করেন লোমোর। অধিনায়ক সঞ্জু স‍্যামসন করেন ৪ রান। পাঞ্জাবের হয়ে পাঁচ উইকেট নেন অর্শদীপ সিং। তিন উইকেট নেন মহম্মদ শামি। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল এবং হরপ্রীত ব্রার।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৮৩ রানেই শেষ হয়ে যায় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে লড়াই চালান ময়াঙ্ক আগরওয়াল এবং কে এল রাহুল। ৬৭  রান করেন ময়ঙ্ক। ৪৯ রান করেন রাহুল। ৩২ রান করেন পোরান। রাজস্থানের হয়ে দুটি উইকেট নেন কার্তিক ত‍্যাগী। একটি করে উইকেটে নেন চেতান শাকারিয়া, রাহুল তেয়টিয়া।

আরও পড়ুন:আইপিএলে অভিষেক বাংলার ঈশান পোড়েলের, প্রথম ম‍্যাচেই নিলেন একটি উইকেট


 

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...