Saturday, June 13, 2026

‘মানিকে মাগে হিতে’ হল ‘মা-মাটি-মানুষ হিতে’! মেদিনীপুরের বাবা-মেয়ের গলায় ‘মমতাবন্দনা’

Date:

Share post:

নেটদুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’সিলভার ‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe)। এই গান নিয়ে উন্মদনা বেড়েই চলেছে গোটা বিশ্বে। চলছে এক্সপিরিমেন্টও। যে যার নিজের মতো করে এই গানের অনুবাদ করে নেটদুনিয়ায় আপলোড করছেন। কিছু কিছু ভার্সন রীতিমতো জনপ্রিয়ও হয়েছে। এবার সেই গানের সুরে বাংলায় গান তৈরি করলেন মেদিনীপুরের বাবা-মেয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে এই গান। মেদিনীপুরের সমাজসেবী রাজেশ চক্রবর্তী এবং তাঁর মেয়ে অপরাজিতা গেয়েছেন গানটি। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে বেশ ভাইরাল রাজেশের এই গান। গানের কথায়, ‘মা মাটি মানুষ হিতে এ তোমার স্নেহের হাতছানি, আমি জানি…’

দিন কয়েক আগেই নেটমাধ্যমে আপলোড করা হয়েছে এই গান। মানিকে মাগে হিতেকে বাংলায় করা হয়েছে মা-মাটি-মানুষ হিতে(Maa Mati Manush Hite)৷ গান জুড়েই রয়েছে মমতার কাহিনি। গানের লিরিক্সে রয়েছে লক্ষ্মীর ভান্ডার, সবুজসাথী, কন্যাশ্রীর মতো প্রকল্পের কথাও। ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে এই গানটি। সমাজসেবী রাজেশের কথায়, মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেই তিনি এই গান তৈরি করেছেন। মেয়ে অপরাজিতা বলেন, তিনি কোনওদিন গান রেকর্ড করেননি, এই প্রথমবার আমার গান রেকর্ড করলাম। আগামীদিনে এই ধরনের গান আরও করার ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন রাজেশ চক্রবর্তী।

আরও পড়ুন- মনোজিতের জীবনে অন্য নারী, ডিভোর্স দিচ্ছেন বৈশাখী

advt 19

 

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...