Sunday, April 26, 2026

চন্দননগর ডাকাতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পোর্টেবল জ্যামার নিয়ে এসেছিল বিহারের চার পেশাদার

Date:

Share post:

শুধুমাত্র আগ্নেয়াস্ত্র, তালা কাটা ও ভাঙার সরঞ্জাম নয়, সঙ্গে পোর্টেবল জ্যামার নিয়ে চন্দননগরের স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি করতে এসেছিল দুষ্কৃতীরা। তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বুধবার এ কথা জানিয়েছেন চন্দননগরের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। লক্ষীগঞ্জ বাজারের ওই ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’টি বাইকে যে চার জন ডাকাতি করতে এসেছিল, তারা প্রত্যেকেই বিহারের পেশাদার ডাকাত-বাহিনীর সদস্য। আগেও স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির অভিজ্ঞতা রয়েছে তাদের।

আরও পড়ুন- আসল তথ্য প্রকাশ্যে, টেবিল ফ্যান চালাতেই খড়দায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৩

পুলিশি জেরায় ধৃতরা জানিয়েছে, ডাকাতির উদ্দেশে বেশ কয়েক দিন সিঙ্গুরে ঘর ভাড়া নিয়ে ছিল ওই চার জন। মাঝে এক দিন লঙ্গীগঞ্জ বাজারে এসে গোটা এলাকা রেইকি করে দুপুরের ফাঁকা সময়ে ডাকাতি করার সিদ্ধান্ত নেয় তারা। ডাকাতির সময় যাতে কেউ ফোনে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে না পারে, তা নিশ্চিত করতে পোর্টেবল জ্যামারও নিয়ে এসেছিল দুষ্কৃতীরা।
কিন্তু পুলিশের অতিসক্রিয়তায় তাদের সমস্ত পরিকল্পনাই বানচাল হয়ে যায়। পুলিশ খবর পাওয়া মাত্র গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। তাই পালাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা। তারা কয়েক রাউন্ড গুলি চালালেও তাতে কাজের কাজ হয়নি। ঘটনাস্থল থেকেই এক জনকে গ্রেফতার করা হয়। সেই সময়ে পাশে দাঁড়ানো এক বাইক আরোহীর মাথায় বন্দুক ঠেকিয়ে বাইক কেড়ে নিয়ে পালায় আর এক দুষ্কৃতী। কিন্তু তুলোপট্টি ঘাটের কাছে তাকে ধরে ফেলে চুঁচুড়া থানার পুলিশ। তার পরেই ৩৯টি পয়েন্টে নাকা তল্লাশি শুরু করে চন্দননগরের পুলিশ। রাস্তা, রেল, জলপথ— সব জায়গায় ভোর ছ’টা পর্যন্ত চলে তল্লাশি। ওই রাতেই চন্দননগর থেকে আরও এক জনকে গ্রেফতার করা হয়। বাকি আর এক জনের খোঁজ চলছে এখনও।

ধৃতদের থেকে উদ্ধার হয়েছে ৬২ রাউন্ড গুলি-সহ তিনটি আগ্নেয়াস্ত্র। সেই তালিকায় আছে দু’টি পোর্টেবেল জ্যামার। যা দেখে তাজ্জব পুলিশও। সঙ্গে মিলেছে তালা কাটা ও ভাঙার সরঞ্জাম। বুধবার ধৃতদের চন্দননগর আদালতে তোলা হলে ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যেভাবে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ডাকাতির ছক কষা হয়েছে তা নতুন করে ভাবাচ্ছে পুলিশকে।

 

advt 19

 

Related articles

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...