Thursday, May 14, 2026

বাংলাদেশের পুজো উপহার , প্রথম দফায় ১৬ টন ইলিশ এল রাজ্যে

Date:

Share post:

বাংলাদেশের পুজো উপহার চলে এল রাজ্যে । ২০৮০মেট্রিক টন পদ্মার ইলিশ পাঠানোর কথা সোমবারই ঘোষণা করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। তার ৪৮ ঘণ্টার মধ্যে পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে প্রথম ধাপে চলে এল বাংলাদেশের পাঠানো ইলিশ বোঝাই ট্রাক। বুধবার বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে তিনটি ট্রাকে করে ১৬ টন ইলিশ মাছ পশ্চিমবঙ্গে এসেছে।

আরও পড়ুন- ত্রিপুরার এনসিসি থানায় জেরার সময় ঘরে ঠিক কী হয়েছিল?
জানা গিয়েছে , ‘‘বাংলাদেশে আরও কিছু গাড়ি যানজটের জেরে দাঁড়িয়ে আছে। ওই মাছও ভারতে আসছে। ইলিশ বোঝাই ট্রাক নিয়ে ভারত সীমান্তে আসা বাংলাদেশের এক চালক বলেন, পুজোর উপহার হিসাবে বাংলাদেশ সরকার ইলিশ পাঠিয়েছে। খুলনা থেকে এই ইলিশ আমরা নিয়ে এসেছি।

মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে আসা ওই ইলিশগুলির ওজন এক থেকে দেড় কেজির মধ্যে। তার দাম কেজি প্রতি অন্তত দেড় হাজার টাকা বলে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। এই মাছ হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর এমনকি শিলিগুড়িও যাবে।’
অন্য এক ব্যবসায়ী দুলাল দে বলেন, বাঙালি ইলিশ প্রিয়। বাংলাদেশ থেকে এই ইলিশ আসায় আমরা খুব খুশি। পুজোর আগে পুরো মাছ চলে আসবে বলে মনে করছি। এ বার থেকে নিয়মিত মাছ আসবে।
সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রফতানিতে অনুমতি দেওয়া হয়েছে। ৫২টি বাণিজ্যিক সংস্থা ৪০ মেট্রিক টন করে ইলিশ রফতানির অনুমোদন পেয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বুধবার এল প্রথম দফার পদ্মার ইলিশ।

 

advt 19

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...