Wednesday, June 24, 2026

সাতসকালে কড়েয়ায় বিকট শব্দে ভেঙে পড়ল বাড়ির দেওয়াল! গুরুতর জখম ৪

Date:

Share post:

ফের কলকাতা শহরে বিস্ফোরণ। এবার কড়েয়া থানার (Koreya PS) এলাকার ৮/৩ আহিরিপুকুর ফার্স্ট লেনের বাড়িতে সাতসকালে বিস্ফোরণ (Blast)। আজ, বৃহস্পতিবার সকাল ৬.৩০মিনিট নাগাদ বিকট শব্দে শব্দে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন ৪ জন। এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

ভয়ঙ্কর শব্দ পেয়ে ওই বাড়ির সামনে ছুটে আসেন স্থানীয়রা। পাঁচতলা বিল্ডিংয়ের এক তলায় থাকতেন আনন্দ দাস, তাঁর স্ত্রী কিরণ দাস, তাঁদের ৯ বছরের সন্তান ও ১৬ বছরের ভাইজি। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। তার নিচে তিনজন চাপা পড়ে রয়েছে। আর একজন অগ্নিদগ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান প্রতিবেশিরা।

 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কড়েয়া থানার পুলিশ, খবর যায় লালবাজার গোয়েন্দা দফতরে। ছুটে আসেন CESC কর্মীরাও। আসেন ফরেনসিক বিভাগের আধিকারিকরাও। প্রাথমিক তদন্তে দেখা যায় ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রিকরের জন্য এই বিস্ফোরণ নয়। তাহলে ঠিক কারণে এমন বিকট শব্দে ভেঙে পড়ল দেওয়াল? খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

 

advt 19

 

 

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...