Friday, April 24, 2026

আদালতে মিথ্যে তথ্য, ত্রিপুরা হাইকোর্টে ভর্ৎসিত বিপ্লব দেব সরকার

Date:

Share post:

আদালতেও মিথ্যে তথ্য দিল বিপ্লব দেব (Biplab Dev)সরকার। ভর্ৎসনা করল ত্রিপুরা হাউকোর্ট। তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) কেন অত শরীর খারাপ নিয়েও খোয়াই থানার নোটিশে (Notice) সাড়া দিতে গিয়েছিলেন? বৃহস্পতিবার, ত্রিপুরা হাইকোর্টে তা হাড়ে হাড়ে বুঝল বিপ্লব দেবের পুলিশ।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)-সহ ৬জনের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে মামলা সাজিয়েছিল ত্রিপুরার পুলিশ। এই মামলায় তৃণমূলের কোয়াশিং পিটিশনের শুনানিতে প্রথমদিন অ্যাডভোকেট জেনারেল বলেছিলেন পুলিশের তদন্ত শেষ হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ৪১-এ-র নোটিশ দেয় আদালত। এদিন, শুনানিতে আইনজীবীরা বলেন, সেখানে তদন্ত শেষ হয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে, সেখানে কীভাবে ৪১-এ-র অধীন নোটিশ পাঠানো হয়।

আরও পড়ুন:‘জন্মদিনে’ রেকর্ড টিকার টার্গেট: মধ্যপ্রদেশে ভ্যাকসিন না নিয়েও মিলছে শংসাপত্র

একই সঙ্গে প্রধান বিচারপতির এজলাসে তৃণমূলের পক্ষের আইনজীবী আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও বিশ্বজিৎ দেব বলেন, সরকার মিথ্যে বলেছিল। তারপর কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়েছে। উনি 21/9 কমপ্লাই করেছেন। প্রধান বিচারপতি নোটিশ ও নথি দেখতে চান। আইনজীবীরা পেশ করেন। প্রমাণ হয়ে যায় পুলিশ দ্বিচারিতা করছে।

এই দেখে সরকারকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সরকারের তরফ থেকে মিথ্যে বলা হচ্ছে আদালতে। এটা দুর্ভাগ্যজনক।
কুণাল ঘোষের নথি দেখার পর কোর্ট বলে দেয়, আর কাউকে নোটিশ পাঠানো যাবে না। পরবর্তী শুনানির জন্য সময় চায় রাজ্য। কারণ, এ জি ছিলেন না। পুজোর পর ফের শুনানি। ঘটনায় মুখ পুড়েছে পুলিশের।

এখনও ত্রিপুরাতেই হাসপাতালে চিকিৎসাধীন কুণাল ঘোষ। এদিন বিকেলেই আনা হতে পারে কলকাতায়।

advt 19

 

Related articles

যাদবপুরের পড়ুয়ারা পড়া ছেড়ে প্রতিবাদে! মোদির অপমানজনক কথার জবাব দিলেন মুখ্যমন্ত্রী

বাংলা ও বাঙালিদের অপমান করতে করতে প্রতিদিন নতুন ফন্দি আঁটেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর দলের নেতা...

বালিগঞ্জে হেভিওয়েটদের বিপক্ষে বামেদের তরুণ মুখ আফরিন, ভোট চাইতে পৌঁছলেন টালিউডের ‘জ্যেষ্ঠপুত্রের’ বাড়ি

বিধানসভা নির্বাচনে বামেদের নতুন সমীকরণ, ভোটের ময়দানে নেমেছেন তরুণ প্রার্থীরা। বালিগঞ্জেও (Ballygunge Election) তাঁর অন্যথা নয়। একদিকে তৃণমূলের...

মমতা-সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি! নৌকাবিহারকে তীব্র কটাক্ষ অভিষেকের 

“মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোদি”! শুক্রবার দলীয় প্রার্থীর প্রচারে ডোমজুড় থেকে নরেন্দ্র মোদির (Narendra Modi) নৌকাবিহারকে...

AAP ছেড়ে বিজেপিতে যাচ্ছেন, সঙ্গে আরও সাত সাংসদ: ঘোষণা রাঘবের

এই মাসের প্রথমেই রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) সরিয়ে দেয় আম আদমি পার্টি...