Friday, May 8, 2026

২৭ সেপ্টেম্বরের ভারত বনধে কৃষকদের পাশে কংগ্রেস, বাম, টিডিপিও

Date:

Share post:

এখনো কৃষি আইন ( Farmers Laws) প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছেন কৃষকরা (Farmers Protest)। সেই দাবিতেই দেশজুড়ে ভারত বনধের (27 th September Bharat Bandh) ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন সংযুক্ত কিসান মোর্চা (Sangyukto Kisan Morcha)। আগামী ২৭ সেপ্টেম্বর ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস (Congress) আগেই সমর্থন জানিয়েছিল । এবার কৃষকদের ডাকা ভারত বনধকে সমর্থন জানাতে এগিয়ে এল বাম(CPI) ও টিডিপি (TDP)। বুধবারই অন্ধ্র প্রদেশের বামদল, কংগ্রেস ও তেলুগু দেশম পার্ট বৈঠকে বসে। সেই বৈঠকে কীভাবে কৃষকদের আন্দোলনকে সমর্থন করা যায়, তা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সিপিআই-র রাজ্য সভাপতি ডি শঙ্কর বলেন, “কৃষকরা গত ৯ মাস ধরে দিল্লিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সমর্থন জানাতেই এই ভারত বনধ সফল করা প্রয়োজন।

 

এদিকে সংযুক্ত কিসান মোর্চার তরফে জানানো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন, শিক্ষক ও ছাত্র সংগঠন মিলিয়ে প্রায় ১০০ টি সংগঠন আগামী ২৭ তারিখের ভারত বনধকে সমর্থন জানাবে। অল ইন্ডিয়া কিসান সভার সভাপতি ডঃ ্শোক ধাওয়ালে জানান, রাজ্যস্তরীয় বৈঠকে বনধে সমর্থন জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০০ সংগঠনের মোট ২০০ জন নেতা ওই বৈঠকে যোগ দেন। মহারাষ্ট্র ও সংলগ্ন এলাকাগুলিতে সমস্ত দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রেখে ভারত বনধ সফল করার অনুরোধ জানানো হয়েছে। কর্নাটকের কৃষক সংগঠন ও আখচাষিদের সংগঠনও আগামী ২৭ সেপ্টেম্বরের ভারত বনধকে সমর্থন করবে।

 

সংযুক্ত কিসান মোর্চা জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বনধ পালিত হবে। এই সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্কুল, অফিস, বাজার, কারখানা সহ সমস্ত প্রতিষ্ঠানই বন্ধ রাখা হবে। সরকারি ও বেসরকারি যানবাহনও চলতে দেওয়া হবে না। কোনও অনুষ্ঠানও করতে দেওয়া হবে না। তবে অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবায় ছাড় দেওয়া থাকবে ।

advt 19

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...