Tuesday, April 14, 2026

দলবিরোধী কাজের জন্য বিজেপি পঞ্চায়েত সদস্যকে বহিষ্কার

Date:

Share post:

দলবিরোধী কাজের জন্য বিজেপির পঞ্চায়েত সদস্যকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল বিজেপির পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে কাটমানি, চরিত্রহীনতার অভিযোগ আনা হয়েছে । শুক্রবার ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা তথা ১০৫ নং বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য আনন্দ মুজুমদারকে দলবিরোধী কাজ করার জন্য ছয় বছরের জন্য বহিস্কার করল ধূপগুড়ির পশ্চিম মন্ডলের নেতৃত্বরা। শুক্রবার ধূপগুড়ির যতীনের হাট এলাকায় বিজেপির কনভেনার কমলেশ সিংহ রায়ের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তাকে বহিষ্কার করা হয়। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির পশ্চিম মন্ডলের সভাপতি গৌতম মন্ডল সহ অন্যান্যরা। বিজেপির অভিযোগ, তিনি বিজেপির দলীয় প্রতীকে জিতে তৃণমূলের হয়ে কাজ করছেন। এবং কাটমানি সহ এলাকায় মহিলা সংক্রান্ত বিষয়ে অভিযোগ রয়েছে তার। যদিও অভিযোগ অস্বীকার করেন গধেয়ারকুঠি বিজেপির প্রতীকে জিতে আসা পঞ্চায়েত সদস্য আনন্দ মুজুমদার।

advt 19

 

 

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...