Saturday, May 23, 2026

‘‌পিএম কেয়ার্সের টাকা কোথায় আছে?‌ কেন অডিট হবে না?’ তোপ মমতার

Date:

Share post:

দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বুলডোজ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করছে কেন্দ্র সরকার। ভবানীপুর উপ নির্বাচনের প্রচারে শুক্রবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড সংক্রমণের মোকাবিলায় কে‌ন্দ্র পিএম কেয়ার্স (‌প্রাইম মিনিস্টার্স সিটিজেন অ্যাসিসটেন্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচ্যুয়েশন)‌ তহবিল গঠন করে। এদিন সেই তহবিল নিয়ে প্রশ্ন তুলে মমতা জানতে চান, ‘‌পিএম কেয়ার্সের টাকা কোথায় আছে?‌’ কেন অডিট হবে না?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার জানিয়ে দেন যে বিজেপি–শাসিত কেন্দ্রের চোখরাঙানিতে কাজ কাজ হবে না। বরং তার প্রশ্ন , ‘‌পিএম কেয়ার্স তহবিলের টাকা কোথায় গেল?‌ এই তহবিলের ভবিষ্যতের ব্যাপারে কি কেউ কিছু জানে?‌ লাখ লাখ কোটি কোটি টাকা গেল কোথায়?‌ কেন কোনওরকম অডিট করা হয়নি?‌ মুখ্যমন্ত্রী রিলিফ ফাণ্ডের অডিট হয়। অথচ পিএম কেয়ার্সের অডিট হয় না কেন্দ্র আবার আমাদের ওপর লেকচারি করছে। কোভিড মহামারী মোকাবিলায় কেন্দ্র আমাদের কী দিয়েছে?‌’‌

 

advt 19

 

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...