Saturday, March 14, 2026

‘একমাত্র মমতাই মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন’, বললেন জহর সরকার

Date:

Share post:

এই প্রথম কোনও রাজনৈতিক সভায় বক্তব্য রাখলেন প্রসার ভারতীর প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার। গত অগাস্ট মাসেই তিনি রাজ্যসভার সাংসদ পদে শপথ নেন। শুক্রবার ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে বক্তব্য রাখেন জহর সরকার। তিনি জানান, তিনি এই প্রথম রাজনৈতিক সভায় বক্তব্য রাখছেন।

জহর সরকারের কথায়, “প্রথম রাজনৈতিক সভায় প্রথম বক্তব্য রাখছি।” বহু মানুষের প্রশ্ন, কেন IAS হয়ে সক্রিয় রাজনীতিতে? তাঁর উত্তর, “ভারতবর্ষ একটি দানবিক শক্তিকে দখল করেছে। যারা দেশকে গ্রাস করেছে। আমি সারা দেশে দেখেছি কোনও দল ওই শক্তির বিরুদ্ধে লড়ছে না। সবাইকে নিয়ে নিয়েছে।”

আরও পড়ুন: সাইনবোর্ড খুললেন কল্যাণী! এবার তৃণমূলে রায়গঞ্জের বিজেপি বিধায়ক?

তিনি আরও বলেন, “দেশকে একমাত্র ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দিতে পারে দেশের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি লড়াই করছেন। সারা দেশে আমি অনেক রাজনৈতিক দল দেখেছি, কেউ পারবে না। একমাত্ৰ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সঙ্গীরা মোদির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। ওনাকে ভবানীপুর থেকে জিতিয়ে ইতিহাস তৈরি করুন।”

advt 19

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ (Silajit)। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...