Wednesday, May 13, 2026

ফের শহরে বিধ্বংসী আগুন, ৩ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

Date:

Share post:

ফের শহরে বিধ্বংসী আগুন। গতকাল রাত ২ টো নাগাদ জোড়াসাঁকোয় একটি কারখানার গুদামে আগুন লাগার ঘটনা ঘটে।আগুন দেখে স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। এরপর ঘটনাস্থলে দমকল বাহিনীর ৭টি ইঞ্জিন এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও হতাহতের এখনও কোনও খবর মেলেনি। তবে কারখানার একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

আরও পড়ুন:মহালয়া থেকেই ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রকোপ রুখতে বিশেষ অভিযান পুরসভার

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত ২টো নাগাদ আচমকাই ওই কারখানার গুদামে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। এরপর দমকল ও স্থানীয় পুলিশ স্টেশনে খবর দেন। খবর পেতেই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে কাজ করে করে দমকল বাহিনী। প্রায় ৩ ঘণ্টার চেষ্টয় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে কারখানার একাংশ পুরপুরি ভস্মীভূত হয়ে যায়। কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল না বলে স্বীকার করে নিয়েছেন গুদামের মালিক। তবে কি থেকে এই আগুন তা এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শট সার্কিট থেকেই আগুন। কারখানার গুদামে কী এমন রাখা ছিল, যার জেরে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত দিন কয়েক আগেই সোনারপুরের রাসায়নিকের কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থল ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলবাহিনীকে।

advt 19

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...