Thursday, May 14, 2026

বিধানসভার “সুপার ফ্লপ” প্রচারক স্মৃতি ইরানিকে নিয়ে এবার ভবানীপুরে প্রচার বিজেপির!

Date:

Share post:

একুশের বিধানসভা ভোটে কেন্দ্রের ছোট-বড়-মেজ নেতা-নেত্রী-মন্ত্রিরা প্রচারে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন দিল্লি টু বাংলা। ভবানীপুর উপনির্বাচনের শেষলগ্নের প্রচারেও সেই পথেই হাঁটছে গেরুয়া শিবির। রোজ কেন্দ্রের নতুন নতুন নেতা-মন্ত্রীদের এসে প্রচার করছেন ভবানীপুরে।

 

হরদীপ সিং পুরি, সম্বিত পাত্রের পর এবার বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আজ, শনিবার সকালে কালীঘাট মন্দিরে (Kalighat Kali Temple) পুজো দিয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal) প্রচার করলেন স্মৃতি ইরানি। লেডিজ পার্ক চত্বরে বাড়ি বাড়ি গিয়ে দলীয় লিফলেটও বিলি করেন তিনি। বাংলা ভাষায় সাবলীল স্মৃতি। প্রচারের সময় বাংলাতেই ভবানীপুরের কথা বলেন তিনি। এদিন কেন্দ্রের আরেক নেতা তথা সাংসদ মনোজ তিওয়ারিও বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন ভবানীপুরে।

 

প্রসঙ্গত, এই স্মৃতি ইরানি, মনোজ তিওয়ারিরা একুশের ভোটের সময় এসেও প্রচার করেছিলেন। সমর্থকদের নিয়ে সাইকেলে চেপেও ভোট প্রচার করেছিলেন তিনি। কিন্তু কোনও চমক তখন কাজে আসেনি। বাংলার মানুষ তাঁদেরকে গ্রহণ করেনি, সেটা নির্বাচনী ফলাফলেই স্পষ্ট। তা জেনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে ফের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্বকে নামিয়েছে বিজেপি।

advt 19

 

 

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...