Saturday, May 16, 2026

তালিবান সরকারকে শক্তিশালী করার আর্জি ইমরানের, রাষ্ট্রসঙ্ঘে ব্যাখ্যাও দিলেন

Date:

Share post:

তালিবান সরকারকে শক্তিশালী করতে হবে। রাষ্ট্রসঙ্ঘের আর্জি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রাষ্ট্রসঙ্ঘের ৭৬ তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আফগানিদের স্বার্থে আমাদের তালিবান সরকারকে স্থিতিশীল এবং শক্তিশালী করতে হবে।’

ইমরান আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা যদি আফগানিস্তানকে অবহেলা করি তাহলে তার  প্রভাব পড়বে সংশ্লিষ্ট দেশের সাধারণ মানুষের উপর। রাষ্ট্রসঙ্ঘের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানের ৫০ শতাংশ মানুষ সঙ্কটে রয়েছেন। এই পরিস্থিতি বজায় থাকলে আগামী এক বছরের মধ্যে আফগানিস্তানের ৯০ শতাংশ মানুষ দারিদ্রসীমার নীচে অবস্থান করবে।’

আরও পড়ুন: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে Z ক্যাটাগরির নিরাপত্তা, দায়িত্বে ৩৫ জন CISF

প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘নষ্ট করার মতো সময় নেই। আফগানিস্তানে সাহায্যের প্রয়োজন। মানবিকতার খাতিরে তাদের সাহায্য করুন। রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেলের শীঘ্রই কড়া পদক্ষেপ নেওয়া উচিত।’

অভিজ্ঞমহলের একাংশের কথায়, তালিবান সরকারকে স্বীকৃতি পাইয়ে দেওয়ার জন্যই রাষ্ট্রসঙ্ঘের এই কথা বলছেন ইমরান। চিনও একই পথে হাঁটবে বলেই মনে করা হচ্ছে।
advt 19

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...