Friday, May 22, 2026

ইস্টবেঙ্গলে ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে যুক্ত হলেন জোসেফ রোনাল্ড ডি’এঞ্জেলাস

Date:

Share post:

এসসি ইস্টবেঙ্গলে( Sc EastBengal) ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে যুক্ত হলেন মালয়েশিয়ার জোসেফ রোনাল্ড ডি’এঞ্জেলাস ( Joseph Ronald D’ Angelus)। শুধু ক্রীড়াবিজ্ঞান নয়, ফিজিওথেরাপি ও অ্যানালিসিস বিভাগের প্রধান হিসেবেও নিযুক্ত হয়েছেন জোসেফ। শনিবার এমনটাই জানাল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট।

ইস্টফেঙ্গলে আসার আগে জোসেফ নিযুক্ত ছিলেন ভূটান ফুটবল ফেডারেশনের ক্রীড়াবিজ্ঞানের প্রধান হিসেবে। ২০১২ সালে মোহনবাগানের ফিটনেস কোচের দায়িত্বেও ছিলেন তিনি। যার ফলে কলকাতা ফুটবলের অভিজ্ঞতা রয়েছে জোসেফের।

এসসি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে জোসেফ বলেন,”আমি খুশি এসসি ইস্টবেঙ্গলে যুক্ত হতে পেরে। এটি এমন একটি ক্লাব যেখানে প্রচুর ইতিহাস রয়েছে। এখানে কাজ করায় আমার উন্নতি হবে। আমি বিশ্বাস করি খেলোয়াড়দের নিজেদের স্বস্তির জায়গা থেকে বের করে তাদের শারীরিক দিক থেকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায়। আমি বিভিন্ন রিহ্যাব প্রক্রিয়া ও চোট থেকে খেলোয়াড়দের সুস্থতা নিয়েও কাজ করব।”

আরও পড়ুন:বিশ্ব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবল ইভেন্টে রুপো জয় ভারতের

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...