Tuesday, February 3, 2026

শেষদিনে তারকা-প্রচারে ঝড় জঙ্গিপুরে, বিজেপিকে ‘করোনাভাইরাস’ বললেন সোহম

Date:

Share post:

শেষদিনে তারকা-প্রচারে ঝড় উঠল জঙ্গিপুরে। জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের রানীনগরের রাজানগর মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাকির হোসেনের সমর্থনে প্রচারে ছিলেন অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী, বিধায়ক-চিত্রপরিচালক রাজ চক্রবর্তী ও বিধায়ক-অভিনেত্রী জুন মালিয়া। তিন হেভিওয়েট তারকা সামশেরগঞ্জের পরে এদিন প্রচারে জঙ্গিপুরে এসে ঝড় তুলে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিলেন। নিজের ভাষণে বিজেপিকে করোনা ভাইরাস বলে কটাক্ষ করেন সোহম। মোদি ও শাহকে কটাক্ষ করে বলেন, ভণ্ড নেতারা বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকিয়ে দেবেন, দু কোটি চাকরি দেবেন, সব ভাঁওতা। ওঁদের একটুও বিশ্বাস করবেন না।

অন্যদিকে জুন মালিয়া (June Malia) বলেন, আপনাদের ভালবাসার টানে দিদির দূত হয়ে এসেছি। আমাদের কাজ দিদির কথা আপনাদের কাছে পৌঁছনো। আপনাদের কথা দিদির কাছে পৌঁছে দেওয়া।

আরও পড়ুন- ৪০০কোটির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন নিয়ে বঞ্চনা বাংলাকে, কেন্দ্রকে হুঁশিয়ারি অরূপের

রাজ চক্রবর্তী (Raj Chakraborty) বলেন, জঙ্গিপুর বিধানসভায় যাতে ঠিকঠাক উন্নয়ন হয়, দিদির নজর যাতে জঙ্গিপুরে থাকে, তাই ১ নম্বর বোতাম টিপে জাকির হোসেনকে ১ লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে। সভায় ছিলেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুরের প্রার্থী জাকির হোসেন, দলের মুখপাত্র গৌতম ঘোষ প্রমুখ। করোনাবিধি মেনে এদিন শেষ পর্বের প্রচার হয়। দলীয় কর্মীরা এদিন থেকেই বাড়ি বাড়ি ভোটার স্লিপ বিলি করা শুরু করে দিয়েছেন। লক্ষ্য একটাই, মুর্শিদাবাদের দুই কেন্দ্রে জয়।

advt 19

 

spot_img

Related articles

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...