Tuesday, April 28, 2026

অ্যামাজনকে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ বলে আক্রমণ পঞ্চজন্যের

Date:

Share post:

এবার ই-কমার্স (E-commerce) সংস্থা অ্যামাজন (Amazon)-কে  ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ২.০’ (East India Company 2.0) বলে উল্লেখ করল আরএসএস-এর সাপ্তাহিক পত্রিকা ‘পঞ্চজন্য’। (Panchjanya) ৷ শুধু তাই নয়, ওই পত্রিকায় দাবি করা হয়েছে অ্যামাজন (Amazon) ভারতে নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে।

সংঘ ঘনিষ্ঠ এই পত্রিকায় লেখা হয়েছে, ২০০ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি (East India Company) ভারতের দখল নেওয়ার জন্য যে ধরনের কাজ করেছিল অ্যামাজনও ঠিক সেই কাজই করতে চলেছে। আসলে এই সংস্থার লক্ষ্য হল ভারতে আধিপত্য কায়েম করা। নিজেদের লক্ষ্য পূরণে এই সংস্থা কোটি কোটি টাকা ঘুষ দিয়েছে। একই সঙ্গে পাঞ্চজন্যে অভিযোগ করা হয়েছে, অ্যামাজনের ওটিটি প্লাটফর্ম ও প্রাইম ভিডিয়োতে যে সমস্ত সিনেমা এবং ওয়েব সিরিজ দেখানো হয় সেগুলি ভারতীয় সংস্কৃতির বিরোধী। উল্লেখ্য, কিছুদিন আগে বহুজাতিক সংস্থা ইনফোসিসের বিরুদ্ধেও দেশ বিরোধী কাজের অভিযোগ করেছিল পাঞ্চজন্য।

আরও পড়ুন- করোনার প্রভাব: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি গড় আয়ু কমেছে

advt 19

 

Related articles

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...

বিজেপি প্রার্থীর সঙ্গে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! তৃণমূলের অভিযোগের জেরে রিপোর্ট তলব আদালতের

বিজেপি (BJP) প্রার্থীর সঙ্গে হোটেলে পুলিশ পর্যবেক্ষকের গোপন বৈঠক! কমিশনের নিযুক্ত আইপিএস পারমার স্মিথ পুরুষোত্তমদাসের বিরুদ্ধে হাই কোর্টে...

নাসিকের হাসপাতালে লিফটে মাথা আটকে মহিলাকর্মীর মর্মান্তিক মৃত্যু

মহারাষ্ট্রের নাসিকে 'ডক্টর বসন্তরাও পওয়ার মেডিক্যাল কলেজ ও রিসার্চ সেন্টারে' ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা কর্মী। মৃত...

মর্মান্তিক পরিণতি! গুরগাঁওয়ে স্বামীকে খুন করে ট্রাঙ্কবন্দি স্ত্রীর প্রেমিকের

ফের বিয়ের বহির্ভূত সম্পর্কের জেরে প্রাণ হারালো এক যুবক। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের সেক্টর-৫৪ এলাকায়। এক ডেলিভারি এজেন্টকে (২৩)...