Tuesday, June 9, 2026

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু রাজ্য সরকারের

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর সবচেয়ে যেদিকে নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে সবচেয়ে আগে ছিল নারী ক্ষমতায়ন। মহিলাদের স্বনির্ভর করা। মহিলা সুরক্ষা নিশ্চিত করা। তারই অঙ্গ হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডে মহিলাদের অভিভাবক করা হোক, কিংবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাঁদের সুবিধা দান!

একুশের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, রাজ্যের মহিলাদের “হাত খরচ” দেবেন। যেমন কথা তেমন কাজ। এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের ২২ জেলাকে টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। রাজ্যের ২২ জেলার জন্য বরাদ্দ করা হয়েছে মোট ২ কোটি ৪৮ লাখ টাকা। সবচেয়ে বেশি টাকা পেয়েছে দক্ষিণ ২৪ পরগনা। আবেদনপত্র খুঁটিয়ে পরীক্ষার পরই টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।

নবান্ন সূত্রের খবর সেপ্টেম্বর থেকে যেহেতু টাকা দেওয়ার কথা তাই অক্টোবরে কেউ যদি টাকা পান তাহলে তিনি ২ মাসের টাকা একসঙ্গে পাবেন। নারী ও শিশু কল্যাণ দফতর থেকে ওই টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন- মঙ্গলবার দুই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে পারে হাইকোর্ট

advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...