Wednesday, March 18, 2026

উৎসবের মরসুমেই রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা কমিশনের

Date:

Share post:

দুর্গাপুজোর মরসুমের মধ্যেই রাজ্যে বাকি চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন (Election Commission)। ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, খড়দহ ও দিনহাটায় উপনির্বাচন (By Election)। ভোট গণনা ২ নভেম্বর। নোটিফিকেশন (Notification) শুরু হবে পয়লা অক্টোবর থেকে। ৮ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬  অক্টোবর।

 

পুজোর মধ্যে উপনির্বাচনে প্রক্রিয়া দেওয়ায় ইতিমধ্যেই সরব তৃণমূল (Tmc) ও কংগ্রেস (Congress)। তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায় (Sougata Ray) বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করণীয় , সবরকম ভাবে সহযোগিতা করতে  প্রস্তুত তৃণমূল। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বলেন, বাংলা সম্পর্কে যে কমিশনের কোনও ধারণা নেই ভোটের নির্ঘণ্ট ও দেখেই তা প্রমাণিত। যে সময়ে মনোনয়ন জমা এবং প্রত্যাহারের কথা বলা হয়েছে, সেটা দুর্গাপুজোর মধ্যে কীভাবে এটা সম্ভব!

উত্তর ২৪ পরগনার খড়দহ ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যু হয়েছে। ফল ঘোষণার আগেই করোনায় মৃত্যু হয় খড়দহের তৃণমূলের জয়ী প্রার্থী কাজল সিনহার। নির্বাচনে জিতেও দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক-পদ ছেড়েছেন বিজেপি-র দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। এদিকে বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মৃত্যু হয় গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর।ফলে এই আসনগুলিতে উপনির্বাচনের প্রয়োজন হয়।

 

advt 19

 

 

spot_img

Related articles

শিবালিক, নন্দাদেবীর পর দেশে পৌঁছল জাগ লাড়কি! এবার কি মিটবে গ্যাসের চাহিদা?

উত্তপ্ত পশ্চিম এশিয়া (Iran-Israeal war)। দেশে দেশে জ্বলানি সঙ্কট। এর মধ্যে খানিকটা মিলল স্বস্তি। শিবালিক, নন্দাদেবী'র পর ৮০...

দিল্লি-ইন্দোরে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৪, আশঙ্কাজনক একাধিক

সকাল থেকে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোর শহরের (Indore City) ব্রজেশ্বরী অ্যানেক্স এলাকার এক...

মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর নেই, আবার ৫ DIG বদল কমিশনের!

প্রশাসনিক পদ থেকে পুলিশের শীর্ষ পদ। রাজ্যে নির্বাচন কমিশনের ধারাবাহিক স্বেচ্ছাচারিতা অব্যাহত। একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

বিমানে হিডেন চার্জ! ৬০ শতাংশ ‘ফ্রি’ রাখার নতুন নির্দেশ

যাত্রীদের জন্য স্বস্তির খবর। বিমান সংস্থাগুলিকে কড়া নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে প্রতিটি উড়ানে অন্তত...