Tuesday, May 19, 2026

উৎসবের মরসুমে জ্বালানির দামে ছ্যাঁকা, ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

পুজোর মুখে জ্বালানির দামে ফের ছ্যাঁকা। বেশ কয়েকদিন দাম অপরিবর্তিত থাকার পর মঙ্গলবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম লিটারপিছু ২৫ পয়সা করে বেড়েছে। অন্যদিকে ডিজেলের দাম লাগামছাড়া হারে বেড়েই চলেছে।করোনা পরিস্থিতিতে যখন নাগরিকদের পকেটে টান পড়েছে, সেই সময় ফের জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।

আরও পড়ুন:পুজোর আগে নিম্নচাপের ভ্রকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন দেশজুড়ে পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী। কলকাতায় এক লিটার পেট্রোলের দাম লিটারপিছু ২৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০১.৮৭ টাকা। ডিজেলের দামও ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯২.৬৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২১ পয়সা। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ১০৭.৪৭ টাকা। ডিজেলের দামও প্রতি লিটারে ২৭ পয়সা বেড়ে হয়েছে ৯৭.২১ টাকা। দিল্লিতেও বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে প্রতি লিটারে ২০ ও ২৫ পয়সা। রাজধানীতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ১০১.৩৯ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৯.৫৭ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১৯ পয়সা বেড়ে হয়েছে ৯৯.১৫ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে  ২৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪.১৭ টাকা।

রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকেই নিয়মিত বৃদ্ধি পেয়েছে জ্বালানি মূল্য। অতিমারীর মধ্যেই চরম আর্থিক সংকট বেড়েছে। যদিও গতমাসে একবার সামান্য কমেছিল জ্বালানির দাম। কিন্তু তা ফের উৎসবের মরসুমে বাড়তে শুরু করেছে।

advt 19

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...