Wednesday, May 6, 2026

ভবানীপুরে ভোটগ্রহণ নিয়ে নির্বাচন কমিশনে বিজেপি, দিল্লিতে থেকেও ডাক পেলেন না সুকান্ত-দিলীপ

Date:

Share post:

দিল্লিতে থেকেও বাংলার নির্বাচন নিয়ে কমিশনে (Commission) যাওয়া বিজেপির প্রতিনিধিদলে ডাক পেলেন না সুকান্ত মজুমদার (Sukanta Majumder), দিলীপ ঘোষরা (Dilip Ghosh)। ৩০ তারিখ ভবানীপুরে উপনির্বাচন। সোমবার, শেষবেলার প্রচারে সেখানে গিয়ে গোলমাল বাধানোর চেষ্টা করে বিজেপি (Bjp)। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি দিতে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দেহরক্ষীদের। এই ঘটনায় উল্টে রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছে গেরুয়া শিবির। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে ১৪৪ধারা জারি করে ভোট করানোর দাবিতে, মঙ্গলবার দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন যান বিজেপির প্রতিনিধিরা। দলে ছিলেন ভূপেন্দ্র যাদব, অনুরাগ ঠাকুর, মুখতার আব্বাস নাকভি। অথচ দিল্লিতে থেকেও সেই প্রতিনিধি দলে ডাক পাননি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার।

সোমবার, সন্ধেয় বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিল্লি গিয়েছেন। সেখানে তাঁদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সোমবার, ভবানীপুরে গোলমাল যাঁকে ঘিরে, সেই দিলীপ ঘোষ রাজধানীতে উপস্থিত। তা সত্ত্বেও ভবানীপুরে নির্বাচন কমিশনে যাওয়া প্রতিনিধিদলের তাঁদের স্থান না পাওয়ায় জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, দিল্লির নেতারা যে কখনোই বঙ্গ বিজেপি নেতাদের গুরুত্ব দেন না, সেটা আরও একবার প্রমাণিত। আবার কারও মতে, সোমবারের ঘটনায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধেই অভিযোগ উঠতে পারে। ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। আবার কালীঘাটে দলীয় কর্মীর মৃতদেহ নিয়ে গিয়ে ধুন্ধুমার বাধিয়েছিলেন সুকান্ত মজুমদার। অস্বস্তি এড়াতেই এ দুজনকে নির্বাচন কমিশনে নিয়ে যাননি বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:সম্প্রীতির এক অনন্য নজির,মন্দির ভাঙা আটকাতে দিল্লি হাইকোর্টে মুসলিম বাসিন্দারা


 

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...