Sunday, March 15, 2026

আইপিএলের নতুন দুই দল ঘোষণা ২৫ অক্টোবর, জানাল বিসিসিআই

Date:

Share post:

২০২২ সাল থেকে হতে চলেছে ১০ দলের আইপিএল( IPL)। সেই ঘোষণা আগেই করেছিল বিসিসিআই(BCCI)। কিন্তু কোন দুটো দল নতুন আসতে চলেছে, তা নিয়ে যেমন ক্রিকেট প্রেমীদের আগ্রহ তুঙ্গে, তেমনই চলছে নানা জল্পনা। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ মঙ্গলবার রাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি বিবৃতি জানিয়ে দেওয়া হয়েছে আগামী ২৫ অক্টোবর নয়া দুই দলের ঘোষণা করবে তারা।

এদিন বিসিসিআই একটি বিবৃতিতে জানায়, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত মিডিয়া স্বত্ত্ব ঘোষণা করা হবে। এছাড়াও ২৫ অক্টোবর নতুন দুটো দলেরও ঘোষণা করা হবে। এছাড়াও ওই বিবৃতিতে আরও বলা হয় যে চলতি আইপিএলের টুর্নামেন্টের শেষ দুটো লিগ ম্যাচ একসঙ্গে খেলা হবে। ভারতীয় সময় অনুসারে দুটো ম্যাচই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হবে।

আরও পড়ুন:ঋষভদের হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে থাকল কলকাতা

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...