Friday, May 15, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে জয় মুম্বইয়ের, দুরন্ত ব‍্যাটিং হার্দিক পান্ডিয়ার

Date:

Share post:

মঙ্গলবার আইপিএলের( Ipl) দ্বিতীয় ম‍্যাচে পাঞ্জাব কিংসের( Punjab kings) বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স( mumbai indiance)। মঙ্গলবার হার্দিক পান্ডিয়ার দুরন্ত ব‍্যাটিং-এর দাপটে কে এল রাহুলদের ৬ উইকেটে হারাল রোহিত শর্মার দল।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন মারক্রাম। ২১ রান করেন কে এল রাহুল। ১৫ রান করেন মনদীপ। ১ রান করেন গেইল। মুম্বইয়ের হয়ে দুটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ এবং পোলার্ড। একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া এবং রাহুল চ‍্যাহার।

জবাবে ব‍্যাট করতে নেমে এক ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ব‍্যাটিং করেন হার্দিক পান্ডিয়া, সৌরভ তিওয়াড়ি। ৪০ রানে অপরাজিত হার্দিক। সৌরভ করেন ৪৫ রান। ৮ রান করেন রোহিত। ডি’কক করেন ২৭ রান। ১৫ রানে অপরাজিত পোলার্ড। পাঞ্জাবের হয়ে দুটি উইকেট নেন রবি। একটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং নাথান ইলিস।

আরও পড়ুন:আইপিএলের নতুন দুই দল ঘোষণা ২৫ অক্টোবর, জানাল বিসিসিআই

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...