Tuesday, March 31, 2026

উৎসশ্রীর আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ: কড়া বার্তা ব্রাত্যর

Date:

Share post:

উৎসশ্রীর কোনও আবেদন পড়ে থাকলে আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। করা হতে পারে শোকজও। উৎসশ্রী পোর্টাল নিয়ে এই নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। স্কুল শিক্ষা দফতরের আধিকারিক, প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক এবং জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে কড়া নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। সূত্রের খবর, কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে শিক্ষকদের বদলির আবেদন পড়ে রয়েছে। এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাত্য বসু।

আরও পড়ুন: গোয়ায় মমতার হোর্ডিংয়ে ছয়লাপ, আজ কলকাতায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুরে কেন আবেদন ছাড়তে দেরি হচ্ছে তা নিয়ে জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশ্ন করেন শিক্ষামন্ত্রী। ২৪ অক্টোবর ফের উৎসশ্রী নিয়ে রিভিউ বৈঠক করা হবে। সেখানেও যদি এই ধরনের অভিযোগ পাওয়া যায় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও বার্তা দেন ব্রাত্য।

যে স্কুল থেকে শিক্ষকরা বদলি হচ্ছেন সেই স্কুলে প্রয়োজনে পাশে স্কুল থেকে শিক্ষক-শিক্ষিকারা পড়াতে আসবেন। তবে, যে স্কুলে শূন্যতা তৈরি হচ্ছে তা দ্রুত জেলা বিদ্যালয় পরিদর্শক, স্কুল শিক্ষা কমিশনারকে জানাবেন। এসএসসির মাধ্যমে সেখানে নিয়োগ হবে। দীর্ঘদিন ধরে স্কুলগুলিতে যাতে শূন্যপদ পড়ে থাকে সে বিষয়েও আধিকারিকদের নিশ্চিত করতে বলে বৈঠকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

advt 19

 

Related articles

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...

চন্দ্রকোনায় আলু নিয়ে রাজনীতি করছে বিজেপি, উন্নয়নের খতিয়ান দিয়ে মোদি-শাহকে তোপ মমতার 

'SIR মানে সর্বনাশ', বিধানসভা ভোটের প্রচারে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার জনসভা থেকে একযোগে বিজেপি ও কমিশনকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়...

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...