Thursday, June 25, 2026

আচমকা অসুস্থ পথচারীকে কীভাবে সাহায্য? ট্রাফিক পুলিশদের জানাতে বিশেষ কর্মশালা

Date:

Share post:

রাস্তায় বেরিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন অনেকে। মহানগরের রাস্তায় অনেক ক্ষেত্রেই তাঁদের সাহায্য এগিয়ে আসেন কলকাতা পুলিশের (Police) কর্তব্যরত কর্মীরা। কিন্তু অসুস্থ রোগীকে হাসপাতাল পর্যন্ত পৌঁছনোর প্রশিক্ষণ থাকে না তাঁদের। বিশ্ব হার্ট দিবস (World Heart Day) উপলক্ষ্যে তিলজলা ট্রাফিক গার্ড (Tijala Traffic Guard) ও একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিশিষ্ট কার্ডিয়াক সার্জনদের উপস্থিতিতে একটি কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন তিলজালা ট্রাফিক গার্ডের ওসি (OC) সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty) ও হাসপাতালের সিইও (CEO) প্রত্যুষ শ্রীবাস্তব (Pratyush Shribastab)। ৩০ জন ট্রাফিক পুলিশের পাশাপাশি ২০টি লোকাল বাস, অটো, ট্যাক্সি চালকদের এদিন প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণের ফলে বেঁচে যেতে পারে একটি মূল্যবান প্রাণ।

আরও পড়ুন:ত্রিপুরা: বিজেপি ও কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিলেন ৫১ জন

সৌভিক চক্রবর্তী বলেন, এই ধরনের প্রশিক্ষণের ফলে ট্রাফিক পুলিশরা ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। কার্ডিওলজিস্ট ডাঃ শুভানন রায় এবং ডাঃ কেএম মান্দানা তাঁদের মূল্যবান অভিজ্ঞতা জানানোর পাশাপাশি অংশগ্রহণকারীদের দুর্ঘটনার পরে দ্রুত ব্যবস্থার বিষয়েও প্রশিক্ষণ দেন। অঙ্গদানের গুরুত্বের উপরেও এই কর্মশালায় জোর দেওয়া হয়।

advt 19

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...