Saturday, May 16, 2026

ভোটের আগে উত্তপ্ত সামশেরগঞ্জ: তৃণমূল নেতার বাড়িতে হামলা, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

Date:

Share post:

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) চলছে ভোটগ্রহণ। তবে আগের রাতেই বোমাবাজিতে উত্তপ্ত হয়ে উঠলো এলাকা। সামশেরগঞ্জের ঘনশ্যামপুরে বুধবার রাতে তৃণমূল (Tmc) কর্মীর বাড়িতে হামলা, বোমাবাজি হয়। কংগ্রেস (Congress) প্রার্থী জইদুর রহমানের নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ তৃণমূলের প্রার্থী আমিরুল ইসলামের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কংগ্রেস প্রার্থী।
এদিকে, দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূলে বিরুদ্ধে। বিজেপির (Bjp) অভিযোগ,  ভোটারদের প্রভাবিত করেছিলেন তৃণমূল প্রার্থী।  এর পাশাপাশি, নকল EVM দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে সামশেরগঞ্জের মহব্বতপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে।
বিধানসভা নির্বাচনের আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়। সেই কারণে ভোট স্থগিত হয়ে যায়।  সেই কেন্দ্রে ভোট হচ্ছে। সামেশরগঞ্জে তৃণমূলের হয়ে লড়ছেন আমিরুল ইসলাম।  জইদুর রহমান কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির প্রার্থী মিলন ঘোষ। সিপিএম প্রার্থী করেছে মোদাসসর হোসেনকে। ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

advt 19

Related articles

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...