Tuesday, June 9, 2026

বিরাটের অধিনায়কত্ব নিয়ে বোর্ডের কাছে অভিযোগ দুই তারকা ব‍্যাটারের: সূত্র

Date:

Share post:

একের পর এক অভিযোগ এসে চলেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির ( Virat kohli) বিরুদ্ধে। এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের দুই তারকা ব‍্যাটার অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পুজারা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর সাংবাদিক বৈঠকে দলের ব্যাটারদের নিয়ে প্রশ্ন তুলেছিলেন কোহলি। এর পরেই কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন দুই তারকা। এমনটাই দাবি সেই সংবাদ সংস্থার।

সেই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, নিউজিল্যান্ডের কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর কোহলি সাংবাদিক বৈঠকে দলের ব‍্যাটারদের কাঠগড়ায় দাঁড় করানোর পরই, পুজারা এবং সহ-অধিনায়ক রাহানে ফোন করেন বোর্ড সচিব জয় শাহকে। কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। দুই অভিজ্ঞ ক্রিকেটার প্রশ্ন তোলায় বোর্ড গুরুত্ব দেয় গোটা বিষয়টিতে। এছাড়াও দলের অন্যদের প্রশ্ন করা হয় এই নিয়ে। সফর শেষ হলে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

আরও পড়ুন:চ‍্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম‍্যাচে রোনাল্ডোর গোলে জয় ম‍্যানইউর

 

Related articles

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...

হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূল সাংসদের! রেলমন্ত্রীকে পুনর্বাসনের দাবিতে চিঠি

পশ্চিমবঙ্গে হকার থেকে ছোট ব্যবসায়ীদের বলপূর্বক উচ্ছেদের বিরুদ্ধে সরব হলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন...

পরবর্তী কর্মসূচি পুনে শহরে: দিন ঘোষণা ককরোচদের

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলন হবে। যন্তর মন্তর থেকে জানিয়ে দিয়েছিলেন ককরোচ জনতা...

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...