Monday, May 11, 2026

বাগান তাঁবুতে ব‍্যারেটো, নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে উচ্ছসিত সবুজ তোতা

Date:

Share post:

শীত গ্রীষ্ম বর্ষা ব‍্যারেটোই ভর্সা। বৃহস্পতিবার মোহনবাগান ক্লাব ( Mohunbagan)তাঁবুতে আবার উঠল এই বাগান সমর্থদের এই স্লোগান। আর হবে নাই বা কেন, বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবে এলেন ময়দানের সবুজ তোতা জোসে রামিরেজ ব্যারেটো( jose ramirez barreto)। আর ব‍্যারেটোকে দেখে ভালোবাসার স্লোগানের আবার ঝড় উঠল বাগান চত্বরে।

বর্তমানে মুম্বইয়ে রিলায়েন্স ফাউন্ডেশনে ভবিষ্যতের ফুটবলারদের তুলে ধরার কাজে ব‍্যস্থ থাকলেও, সুযোগ পেলেই কলকাতায় একবার ঢুঁ মেরে যান ব‍্যারেটো। আর কলকাতায় এলে মোহনবাগান তাঁবুতে যাবেন না, তা তো হয় না। এবারও ঠিক তাই হল। বৃহস্পতিবার কলকাতায় চলে এলেন সবুজ-মেরুণ তোতা। আর এসে মোহনবাগান ক্লাবে এলেন তিনি। নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে দারুণ খুশি ব্যারেটো। ক্লাব তাঁবুতে ব্যারেটোকে ভিন্টেজ মোহনবাগান জার্সি উপহার দেন দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। আর এই গোটা বিষয়টিতে উচ্ছসিত বাগানের সবুজ তোতা। এদিন সোশ্যাল মিডিয়ায় মোহনবাগান তাঁবুতে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ব্যারেটো। তিনি লেখেন, “আমি যখনই আমার দ্বিতীয় বাড়ি কলকাতায় আসি, আমি নিজেকে আটকাতে পারি না সেই জায়গায় যেতে যা আমার হৃদয়ের সব থেকে কাছে। এই মুহুর্তে, আমি অবাক হয়ে গিয়েছিলাম অসাধারণ ও নবসজ্জিত মোহনবাগান তাঁবু দেখে। ইতিহাস ও পরিকাঠামোগত আধুনিকতার মিশেলে, আমি নিশ্চিত মোহনবাগান তাঁবু ভারতের অন্যতম সেরা দ্রষ্ঠব্য স্থান হবে। আবারও মোহনবাগানের জার্সি পড়ে আমি আবেগঘন, ম্যানেজমেন্টকে ধন্যবাদ এই প্রিয় রঙটি আবারও আমায় উপহার দেওয়ার জন্য, বিশেষ করে যদি সেটি অমর একাদশের জার্সির রেপ্লিকা হয়। জয় মোহনবাগান।”

আরও পড়ুন:মহা বিপাকে অমরিন্দর সিং, সোশ্যাল মিডিয়ায় বার্তা বাগান গোলরক্ষকের


 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...