Sunday, May 17, 2026

আহিরীটোলার পর এবার বড়বাজারে ভেঙে পড়ল বাড়ি, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

আহিরীটোলার পর এবার বড়বাজারের কটন স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গতকাল উত্তর কলকাতার আহিরীটোলায় বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটে। ২ জন মারা যায় ওই ঘটনায়। এরপর আজ ফের বড়বাজারের কটন স্ট্রিটে হঠাৎই দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার খবর মেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এছাড়াও সেখানে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দল ও দমকল। শুরু হয় উদ্ধারকার্য।

আরও পড়ুন-অক্টোবরেও রাজ্যে জারি বিধিনিষেধ, পুজোর দিনে বিশেষ ছাড়

কয়েকদিন ধরেই কলকাতায় বৃষ্টি চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, টানা বৃষ্টির জেরেই ভেঙে পড়েছে বাড়িটি। কটন স্ট্রিটের ওই বাড়িটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল।

advt 19

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...