Wednesday, May 20, 2026

ভারতীয় বায়ুসেনার প্রধানের পদে অভিষিক্ত হলেন বিবেক রাম চৌধুরি

Date:

Share post:

ভারতীয় বায়ুসেনার প্রধানের পদে অভিষিক্ত হলেন এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরি। এয়ার চিফ মার্শাল কে এস ভদৌরিয়া বৃহস্পতিবারই অবসর নিয়েছেন।তাই বিবেককে এই পদে বসানো হল।
১৯৮২ সালে ভারতীয় যুদ্ধবিমানের পাইলট হিসাবে ভারতীয় যুদ্ধবিমানে যোগ দেন বিবেক রাম চৌধুরি। তারপর থেকে একের পর এক সিঁড়ি পেরিয়ে প্রধানের পদে বসেন তিনি। তেজস, সুখোই-৩০, রাফাল-সহ নানা যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তির নেপথ্যে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অংশ নিয়েছেন কার্গিল যুদ্ধেও। চার দশকের কর্মজীবনে বিমানবাহিনীতে নিরবচ্ছিন্ন অবদানের জন্য বিভিন্ন সময়ে পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বায়ুসেনা মেডেলে সম্মানিত করা হয়েছে তাঁকে।
গত বছর লাদাখের নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পেরিয়ে চিনাফৌজের অনুপ্রবেশের সময় বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রধান ছিলেন এয়ার মার্শাল চৌধুরি।তাঁর উপর সম্ভাব্য চিনা হামলা ঠেকাতে বায়ুসেনার প্রস্তুতির মূল দায়িত্ব ছিল। বায়ুসেনার বিধি মেনে প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই এয়ার চিফ মার্শাল হিসেবে পদোন্নতি হয়েছে চৌধুরির।

advt 19

Related articles

অস্ত্র আইনে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ক্ষুব্ধ মালা, আত্মসমর্পণের পরে জামিন

অস্ত্র আইনে মামলা রুজু। আত্মসমর্পণ করে জামিন পেলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ করেন মালা...

নিম্ন আদালতে থমকে বিচার, সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরের আর্জি জানিয়ে হাইকোর্টে সিবিআই

এসএসসিতে নিয়োগ মামলার তদন্ত এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছলেও, বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে আইনি জট তৈরি হয়েছে। গ্রুপ-ডি...

অভিষেকের সম্পত্তির তালিকা বিজেপির নেতারা প্রকাশ করছেন না, স্পষ্ট করলেন কুণাল

রাজ্যে বিধানসভা নির্বাচনের একটি উপনির্বাচন এখনও বাকি। ভোট পরবর্তী হিংসায় রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রান্তে একের পর এক...

বাতিল নাকি সংশোধন? কনস্টেবল নিয়োগ নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজ্য পুলিশের সাড়ে এগারো হাজারেরও বেশি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ কোন দিকে এগোবে, তা এবার নির্ভর করছে রাজ্যের...