Thursday, May 14, 2026

ভুল রিপোর্ট: টাটা গোষ্ঠীর এয়ার ইন্ডিয়া কেনার তথ্য খারিজ করল সরকার

Date:

Share post:

সম্প্রতি সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে ছিল ধুঁকতে থাকা সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে টাটা গোষ্ঠী(Tata)। তবে এই তথ্য সম্পূর্ণরূপে ভুল বলে শুক্রবার বিবৃতি দিল সরকার(government)। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্থা DIPM এর তরফে একটি টুইট করা হয়েছে।

সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া রিপোর্টকে ভুল বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থার তরফে টুইট করে শুক্রবার জানানো হয়, “একাধিক সংবাদ মাধ্যমে তরফে এদিন জানানো হয়েছে সরকার এয়ার ইন্ডিয়ার ডিসনিভেস্টমেন্টের ক্ষেত্রে আর্থিক দরপত্র অনুমোদন করেছে। তবে এই রিপোর্ট সম্পূর্ণরূপে ভুল। সরকারের তরফে এ প্রসঙ্গে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তা অবশ্যই সংবাদমাধ্যমকে জানানো হবে।”

উল্লেখ্য, শুক্রবার একাধিক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল স্পাইসজেটকে টক্কর দিয়ে এয়ার ইন্ডিয়া কেনার বিষয়ে দরপত্র হাঁকিয়েছে টাটা গোষ্ঠী। এবং কেন্দ্রীয় সরকার টাটাকেই বিক্রি করতে চলেছে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। তবে শেষ পর্যন্ত এই রিপোর্ট কি ভুল বলে দাবী করল সরকার।

advt 19

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...