Saturday, March 14, 2026

বিধায়ক হয়েও সম্মান পাচ্ছেন না, এবার অভিনেতা হিরণের গেরুয়া শিবির ত্যাগের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন টলিউড অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ভোটে জিতে বিধায়কও হয়েছেন। কিন্তু তাতেও গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ভালো হয়নি। সূত্রের খবর, দিলীপ ঘষের সঙ্গে দূরত্ব এমন পর্যায়ে গিয়েছে যে তাঁদের প্রায় মুখ দেখাদেখি বন্ধ। তাতেই তাঁর দলত্যাগের জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন:সেনা ও জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান, নিহত ১ জঙ্গি

দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এমনকি যুব তৃণমুলের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু নির্বাচনের আগে তিনি জানিয়েছিলেন, দলে সঠিক সম্মান পাচ্ছেন না , অতএব দলবদল করে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। পদ্মে যোগ দিতেই তাঁকে তারকা প্রার্থী করা হয়। কিন্তু সেখানেও মানিয়ে নিতে পারলেন না এই অভিনেতা। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল হিরণের। ক্রমশ বেড়েছে সেই দূরত্ব। বর্তমানে কার্যত মুখ দেখাদেখি বন্ধ দিলীপ-হিরণের। বহুদিন হল দলের অনুষ্ঠানে তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যায় না। বর্তমানে দলের কোনও অনুষ্ঠানেই দেখা যায় না হিরণকে। যা স্বাভাবিকভাবেই তাঁর দলত্যাগের জল্পনাকে আরও উসকে দিয়েছে।যদিও এবিষয়ে এখনও স্পষ্ট করে কোনও প্রতিক্রিয়া দেননি হিরণ।

advt 19

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...