Friday, May 15, 2026

‘ম্যান মেড’ বন্যার তত্ত্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

Date:

Share post:

টানা বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেই সমস্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পরিদর্শনের আগেই ডিভিসিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। না জানিয়েই রাতে জল ছাড়ছে ডিভিসি। জল ছাড়ার আগে রাজ্যকে একবারও জানানো হয়নি বলে অভিযোগও করেছেন তিনি।বলেন, ঝাড়খণ্ড, বিহারে বৃষ্টি হলে তার জন্য ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। ‘সামাল দিতে হচ্ছে আমাদেরকে।‘ দক্ষিণবঙ্গে একটানা বৃষ্টিতে বহু এলাকা জলমগ্ন। তা নিয়েও তিনি বলেন, ‘শুধু বৃষ্টির কারণে বন্যা হলে বোঝা যেত, কিন্তু এই বন্যা ম্যান মেড’। খাল এবং বাঁধ সংস্কার না করার জন্য ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধেও অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
পুজোর আগে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর এই তত্ত্ব মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তার বক্তব্য, “জল ছাড়ার অনেক আগেই ডিভিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সেই চিঠি আমার কাছেও আছে। আমরা আগে থেকেই জানতাম এই ধরনের বক্তব্য আসবে। ডিভিসি তো জানিয়েছিল, যাতে লোক সরানোর যা পদক্ষেপ তা করা হয়।

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...