Friday, May 15, 2026

ঘাটালে জলের তোড়ে ভাঙল দোতলা বাড়ি, দেখুন দুর্ঘটনার সময়ের ভিডিও

Date:

Share post:

প্লাবনে বিপর্যস্ত ঘাটালে (Ghatal) জলের তোড়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি। মনসুখায় এলাকায় একটি এই দুর্ঘটনা ঘটে৷ যদিও বাড়িটিতে বাসিন্দা না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷ তবে, ঘাটাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে জলে ডুবে চার বছরের একটি শিশুর মৃত্যুর খবর মিলেছে৷ সেখানে নদীগুলির জলস্তর যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে জেলা প্রশাসন৷

নদীগুলির জলস্তর বেড়ে গিয়ে ইতিমধ্যেই ঘাটাল পুরসভার ১৩টি ওয়ার্ড প্লাবিত৷ শুক্রবার, ঘাটালের মনসুখা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ি (House)। সেই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও, এ দিন সকালেই ৬ নম্বর ওয়ার্ডের গম্ভীরনগরে ৪ বছরের একটি শিশুর জলে ডুবে মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যেই ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কেও জল উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:বিজেপির রাজনৈতিক সার্কাসের অন্যতম জোকার কল্যাণ চৌবে! কেন এমন বললেন কুণাল?

ঝাড়খণ্ডে (Jhargram) প্রবল বর্ষণের জেরে দুর্গাপুর ব্যারেজ-সহ বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি (VDC)৷ অন্যদিকে, বাঁকুড়ার (Bankura) মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া জল গড়বেতার দিক থেকে শীলাবতী নদীর মাধ্যমে ঘাটালে ঢুকছে৷ নদীগুলি জলস্তর বেশি থাকায় ঘাটালের জমে থাকা জল বেরোতে পারছে না৷

এ বছরের বর্ষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) ঘটালের প্লাবনের পরিস্থিতি পরিদর্শনে যান৷ ঘাটাল মাস্টার প্ল্যান (Master Plan) কার্যকর করার দাবি নিয়ে দিল্লিতে রাজ্যের প্রতিনিধিদলও পাঠান তিনি৷ কিন্তু এখনও কেন্দ্রের তরফে কোনও সুনির্দিষ্ট আশ্বাস মেলেনি৷ সেইকারণে বছরের পর বছর ধরে জলযন্ত্রনা থেকে মুক্তি নেই ঘাটালের৷

advt 19

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...