Monday, March 16, 2026

রবিবার ডুরান্ড ফাইনালের হাইভোল্টেজ ম‍্যাচে মহামেডানের মুখোমুখি এফসি গোয়া, প্রতিপক্ষকে সমীহ চেরনিশভের

Date:

Share post:

সুপার সানডেতে সন্ধ্যায় ডুরান্ড কাপের( Durand cup) ফাইনালে খেলতে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব( Mohammedan sporting club)। প্রতিপক্ষ এফসি গোয়া( fc goa)। আইলিগ বনাম আইএসএল ক্লাবের এই মহাযুদ্ধে উন্মাদনা তুঙ্গে শহর কলকাতায়। রবিবার হাইভোল্টেজ ম‍্যাচে নামার আগে বিপক্ষকে সমীহ সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভের।

ডুরান্ড ফাইনাল নিয়ে চেরনিশভ বলেন,”আমরা ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে খেলব। যা ভারতের অন্যতম সেরা দল। আমার মনে হয় দুই বছর আগে ওরা এই টুর্নামেন্ট জিতেছিল, এই একই দল নিয়ে। আমরা জানি এফসি গোয়া বেশ শক্তিশালী দল। কিন্তু ওদেরও কিছু সমস্যা রয়েছে যা আমরা জানি, এবং আমরা এই ম্যাচটি নিয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের খেলোয়াড়দের বুঝিয়েছি কিভাবে খেলতে হবে এই ম‍্যাচটি। এছাড়াও ওদের শক্তিশালী জায়গা কোনটি আর কোনটি ওদের দূর্বলতা তা নিয়ে আমাদের আলোচনা হয়েছে।”

এরপাশাপাশি ডুরান্ড কাপের ভবিষ্যৎ নিয়ে চেরনিশভের বলেন, “আমার মনে হয় পরের বছর আরও কিছু শক্তিশালী দল এই টুর্নামেন্টে আসবে। এটি ভারতীয় ফুটবলের জন্য ভালো হবে যদি আরও কিছু শক্তিশালী ক্লাব এই টুর্নামেন্ট খেলে।”

আরও পড়ুন:টি-২০ বিশ্বকাপের আগে নিজেকে ফিট করতে মরিয়া হার্দিক পান্ডিয়া


 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...