Wednesday, May 13, 2026

পাঞ্জাবের বিরুদ্ধে ৬ রানে জয় আরসিবির

Date:

Share post:

রবিবার আইপিএলে( Ipl) জয় পেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর(RCB)। এদিন পাঞ্জাব কিংসের( Punjab Kings) বিরুদ্ধে ৬ রানে জিতল বিরাট কোহলির ( Virat Kohli)দল। এই জয়ের ফলে কার্যত প্লে-অফের রাস্তা নিশ্চিত করল আরসিবি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৪ রান করে বিরাট বাহিনী। আরসিবির হয়ে অর্ধশতরান করেন ম‍্যাক্সওয়েল। ৫৭ রান করেন তিনি। ৪০ রান করেন দেবদত্ত পাডিক্কল। ২৫ রান করেন অধিনায়ক কোহলি। ২৩ রান করেন ডিভিলিয়ার্স। পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং হেনরিকুইস।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫৮ রানে গুটিয়ে যায় পাঞ্জাব। পাঞ্জাবের হয়ে লড়াই চালান ময়ঙ্ক আগরওয়াল এবং অধিনায়ক কে এল রাহুল। ৫৭ রান করেন ময়ঙ্ক। ৩৯ রান করেন রাহুল। আরসিবির হয়ে তিন উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল। একটি করে উইকেট নেন জর্জ গার্টন এবং শাহবাজ আহমেদ।

আরও পড়ুন:প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম‍্যাচ ড্র, ম‍্যাচের সেরা স্মৃতি মান্ধানা

advt 19

 

Related articles

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...