Monday, May 11, 2026

কাহি পে নিগাহে কাহি পে নিশানা! মমতার জয়ের পর ফের লকেটকে বার্তা কুণালের

Date:

Share post:

ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড মার্জিনে জিতেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ফলাফলের পরই ফের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বার্তা কুণাল ঘোষের!

এদিন ৩-০ হওয়ার পর ট্যুইট করে কুণাল ঘোষ লেখেন, “আমরা আমাদের কাজ করে ফেলেছি। আশা করি, আপনি খুশি এবং সন্তুষ্ট।” লকেটও অবশ্য সময় নষ্ট না করে পাল্টা একটি টুইটে লেখেন, “শেষ পর্যন্ত আপনিও শিখে নিয়েছেন কীভাবে নির্দেশ পালন করতে হয়। সেটা বিজেপির দিক থেকেও। এটা দেখে ভালো লাগছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় জানেন?” কিন্তু লকেটে এই জবাবি টুইটে কী বার্তা দিতে চেয়েছেন, সেটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। কিন্তু একটি বিষয় স্পষ্ট, লকেট যেন এদিন কুণালের টুইটের অপেক্ষাতেই ছিলেন!

প্রসঙ্গত, ভবানীপুরে বিজেপির তারকা প্রচারক হিসেবে তালিকায় থেকেও তিনি সশরীরে ছিলেন না। আরতারকা প্রচারক হিসেবে তালিকার নাম থাকলেও গরহাজির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে খোঁচা দিয়ে ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। আর কিছুটা অস্বস্তিতে পড়ে তখন পাল্টা ট্যুইট করেন লকেট। কুণালের ট্যুইটের প্রেক্ষিতে পাল্টা বিজেপি সাংসদ লেখেন, ”আপনার উচিত মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ভবানীপুরের না হারেন, সে বিষয়ে মনোনিবেশ করা।” লকেটকে পাল্টা ট্যুইট করতে সময় নেননি কুণাল। ফের লকেটের উদ্দেশ্যে তিনি লেখেন, “দুশ্চিন্তা করবেন না। ভবানীপুরে বড় মার্জিনে জয় পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনিও মনে মনে তাই-ই নিশ্চয় চান। কিন্তু তবু আপনাকে দলের পক্ষে লিখতে হচ্ছে। তবে তারপরেও আপনি যে বিজেপি প্রার্থীর নামটা উচ্চারণ করলেন না, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কাহি পে নিগাহে কাহি পে নিশানা, ওয়েল ডান।”

আরও পড়ুন- ৫৮ হাজার বিভীষিকা! এই সংখ্যা কিছুতেই পিছু ছাড়ছে না প্রিয়াঙ্কার advt 19

 

Related articles

IPL: প্লে-অফের আশা শেষ, পাণ্ডিয়া-মুম্বই ইন্ডিয়ান্স সম্পর্কেও ইতি?

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) সম্পর্কের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। ইনস্টাগ্রাম পেজে নিজের দল মুম্বই ইন্ডিয়ান্সকে...

নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৬ সিদ্ধান্ত: সামাজিক প্রকল্প বন্ধ না হওয়ার আশ্বাস মুখ্যমন্ত্রীর

রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নের এই...

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...