Sunday, May 17, 2026

আরও কয়েকদিন এনসিবি-র হেফাজতে থাকতে হতে পারে শাহরুখ-পুত্রকে

Date:

Share post:

শাহরুখ-পুত্রকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), রবিবার তদন্তকারী সংস্থার তরফে এমনই জানানো হয়েছিল।কিন্তু সময় যত এগোচ্ছে ততই মাদকযোগে পাচারকারীদের নাম উঠে আসছে। ফলে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে এনসিবি। আরও কয়েক দিন হেফাজতে রাখার অনুমতি চাইতে পারে তারা। সেইসঙ্গে আরিয়ানের বন্ধু মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চান্টকে হেফাজতে রাখারও পরিকল্পনা রয়েছে তাদের। সোমবার আরিয়ানকে আদালতে তোলা হলে তাঁর জামিনের আবেদন জানাবেন আরিয়ানের আইনজীবী।

আরও পড়ুন:শাহরুখ নিজেই বলেছিলেন ছেলে মাদক নিলে আপত্তি নেই

প্রসঙ্গত আরিয়ান-সহ গ্রেফতার ৯ জনকে জিজ্ঞাসাবাদের পর শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিকে আটক করেছে এনসিবি। অনুমান, আরিয়ানকে মাদকের জোগান দিতেন তিনি। আরিয়ান এবং আরবাজের মোবাইলের কথোপকথন ঘেঁটে শ্রেয়সের নাম পাওয়া গিয়েছে। সোমবারই গ্রেফতার করা হতে পারে তাঁকে। আরও এক ধৃত মুনমুন ধমেচা জানিয়েছেন, একটি পাঁচতারা হোটেলের কাছে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।

advt 19

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...