Saturday, June 27, 2026

রেকর্ড মার্জিনে জয়ের পর বিরোধীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জ্ঞাপন মমতার

Date:

Share post:

ভবানীপুরে রেকর্ড মার্জিনে জয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮,৮৩৫ ভোটে জয়ী হন তিনি। তাঁর এই জয়ের পর বিরোধী দলনেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। সেই মর্মেই মুখ্যমন্ত্রী তাদের সকলকেই তাদের বার্তা তুলে ধরে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন।

ডিএমকে সাংসদ কানিমোঝি নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন ‘উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অভিনন্দন। তিনি শুধু মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অবস্থান ধরে রাখেননি বরং ধর্মনিরপেক্ষ শক্তির উপর আশাও রেখেছেন।’

অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন এটি ‘মমতা দিদি জি’র জয়
র এটাই ‘সত্যমেব জয়তে’ রীতি।’

আরও পড়ুন:  দেবী পক্ষে বিধায়ক পদে শপথ নেবেন মুখ্যমন্ত্রী

এনসিপি প্রধান শরদ পাওয়ার লিখেছেন, ‘ভবানীপুর উপনির্বাচনে জয়লাভের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন।’

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন‘ ভবানীপুরের নির্বাচনে তার দুর্দান্ত নির্বাচনী জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। তাঁর জয় গণতান্ত্রিক স্বার্থ রক্ষার ইচ্ছা এবং সংকল্পের একটি বিবৃতি।’

advt 19

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...