Sunday, April 26, 2026

কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের

Date:

Share post:

একের পর নির্বাচনে ভরাডুবি। বিলম্বিত বোধোদয়। স্বাধীনতার পর রাজ্য বিধানসভায় “শূন্য” রেকর্ড! বড় দাদাকে ছোট শরিকদের চাপ। অবশেষে কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি টানলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্যে আসন্ন চারটি উপনির্বাচনে “একলা চলো রে” বার্তা দিয়ে আগামী একতরফা প্রার্থী ঘোষণা করল বামেরা।

আগামী ৩০ অক্টোবর চারটি বিধানসভা উপনির্বাচনে বামেদের তরফে দিনহাটা থেকে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন আব্দুর রউফ। শান্তিপুর থেকে সিপিএম প্রার্থী সৌমেন মাহাতো। খড়দহ আসনে সিপিএম প্রার্থী দেবজ্যোতি দাস এবং গোসাবা কেন্দ্রে আরএসপি প্রার্থী অনিলচন্দ্র মণ্ডল।

আরও পড়ুন-কৃষি আইনে স্থগিতাদেশ থাকলেও কেন বিক্ষোভ, কৃষকদের প্রশ্ন সুপ্রিম কোর্টের

এদিন প্রার্থী ঘোষণার পর কংগ্রেসকে একহাত নেন সিপিএমের প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করে বিমান বসু বলেন, “বিধানসভা ভোটের পর থেকে গত চার মাস কংগ্রেসের নেতাদের দেখা পাইনি। সব কাজ তো ফোনে ফোনে হয় না। আমরা যতটা পেরেছি মাঠে-ময়দানে থাকার চেষ্টা করেছি। এবার কংগ্রেস কী করবে সেটা ওদের ব্যাপার। আমরা বামফ্রন্টের তরফে আলোচনা করে চারটি প্রার্থীর নাম ঘোষণা করেছি।”

বিমান বসুর এমন মন্তব্য থেকে স্পষ্ট, কংগ্রেসের সঙ্গে আর জোটে গিয়ে ভোটে লড়তে চাইছেন না তাঁরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advt 19

 

Related articles

IPL: পন্থদের বিরুদ্ধে পাথিরানার অভিষেক! জেনে নিন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আজ লখনউ সুপার জায়েন্টের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। কেকেআরের কাছে এই ম্যাচ বদলারও। ইডেনে শেষ সাক্ষাতে মুকুল...

এলাকায় বাইক বাহিনী! পুলিশ-প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ কমিশনের, কটাক্ষ তৃণমূলের

বাইক থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হচ্ছে এই ভিডিও পোস্ট করে পুলিশ-প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলল নির্বাচন কমিশন...

রবিবার সকালে আকাশের মুখ ভার, দুপুরের পরেই ঝড়বৃষ্টির পূর্বাভাস!

প্রবল গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে কি, সকালে আকাশের চেহারা দেখে ঠিক এমন প্রশ্নই ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গবাসীর মনে।...

পদযাত্রা থেকে জনসভা, আজ নিজের কেন্দ্রে ভোট প্রচারে মমতা 

বিধানসভা নির্বাচনের শেষ দফায় হাইভোল্টেজ ভবানীপুর (Bhawanipur) কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার...