Friday, June 26, 2026

মিলল না জামিন, মাদককাণ্ডে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে শাহরুখপুত্র আরিয়ান

Date:

Share post:

মিলল না জামিন মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে ৭ তারিখ পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিল মুম্বইয়ে এসপ্ল্যানেড কোর্ট। জামিনের অভিযোগ খারিজ করে দিল আদালত।

আরয়ানের সঙ্গে তাঁর দুই বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন দধিচাকে এনসিবি রিমান্ডে রাখার সিদ্ধান্ত নেয় আদালত। বিচারক জানান, গোটা বিষয়টি এই মুহূর্তে অগ্রাধিকার পাচ্ছে। সেই কারণেই এখনই জামিন দেওয়া সম্ভব না। আরিয়ানের আইনজীবীর পক্ষে এ দিন বিচারবিভাগীয় হেফাজত ও জামিনের আর্জি জানানো হয়েছিল। যা খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুন-কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের

শুনানির গোড়াতে এনসিবি-র তরফে ১৩ অক্টোবর পর্যন্ত আরিয়ানদের রিমান্ডে চাওয়া হয়েছিল। কিন্তু তা দেওয়া হয়নি। এনসিবির আইনজীবী আদালতকে বলেন, তাঁদের উদ্দেশ্য মাদক-মুক্ত সমাজ তৈরি করা। তাই শুধুমাত্র পরিমাণে কম থাকলেই কেউ দাবি করতে পারেন না যে তাঁর জামিন মঞ্জুর করা হোক। উল্লেখ্য, আরিয়ানের কাছে উদ্ধার হওয়া ড্রাগসের পরিমাণ কিছুটা বেশি ছিল। এবং তাঁর বন্ধুদের কাছেও ছিল এ কথাও আদালতে উল্লেখ করে এনসিবি।

advt 19

 

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...