Wednesday, June 3, 2026

বিপাকে জিও গ্রাহকরা! সকাল থেকেই বন্ধ পরিষেবা

Date:

Share post:

ফেসবুক,হোয়াটস অ্যাপের পর এবার চরম সমস্যার মুখে জিও গ্রাহকেরা। বুধবার সকাল থেকেই কয়েক হাজার জিও গ্রাহক সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই সমস্যার কথা জানিয়ে অভিযোগ জানিয়েছেন যে তাঁদের ফোনে কোনও নেটওয়ার্ক (Network) নেই। কোনও ফোন কল করা যাচ্ছে না, বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবাও। ইতিমধ্যেই টুইটারে ট্রেন্ডিং হয়ে গিয়েছে #Jio Down। বহু গ্রাহক স্ক্রিনসট তুলে দেখিয়েছেন তাঁদের ফোনে নেটওয়ার্ক নেই। যদিও এব্যাপারে এখনও জিও সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: তরুণ বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা!

ইতিমধ্যেই ডাউন ডিটেকটর ওয়েবসাইটে জিও-র নেটওয়ার্ক ডাউনের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ওয়েবসাইটে সমস্যার কথা জানিয়েছেন চার হাজারের বেশি মানুষ। ওয়েবসাইটের তথ্য ও পরিসংখ্যান বলছে, সকাল ন’টা থেকে এই সমস্যার কথা জানাতে শুরু করেন গ্রাহকেরা। দুপুর ১২ টা পর্যন্ত কয়েক হাজার গ্রাহক সমস্যার কথা জানিয়েছেন।সব গ্রাহকের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নাকি কোনও কোনও সার্কেলে এই সমস্যা দেখা দিচ্ছে তা অবশ্য জানা যায়নি। তবে তথ্য বলছে, দিল্লি, মুম্বই, ইন্দোর, রায়পুর, বেঙ্গালুরুর মতো একাধিক শহর থেকে সমস্যার কথা জানিয়েছেন গ্রাহকেরা

advt 19

 

Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...