Monday, March 16, 2026

বিরিহাঁড়ির পুজো মণ্ডপে লক্ষ্মীর ভাণ্ডা

Date:

Share post:

এক সময় মাওবাদী প্রভাবিত ছিল ঝাড়গ্রাম জেলার জঙ্গল ঘেরা বিরিহাঁড়ি গ্রাম। এখন সেই মাও আতঙ্ক উধাও। এবারের পুজোতে বিরিহাঁড়ির পুজো মণ্ডপ সেজে উঠছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচির বিভিন্ন প্রকল্পের সাজে।

পুজোর থিমের নাম দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। ঝাড়গ্রাম শহর থেকে ৭-৮ কিলোমিটার দূরে বিরিহাঁড়ি গ্রাম । ঝাড়গ্রাম শহরের নামী স্কুল কুমুদ কুমারী ইনস্টিটিউটের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। সেই মণ্ডপে কন্যাশ্রী, সবুজ সাথী, রূপোশ্রী, লক্ষীর ভাণ্ডারের মতো বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দিতে তৈরি হচ্ছে একাধিক কাউন্টার। জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ।

আরও পড়ুন- রাজ্যবাসীকে মহালয়ার শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শুভেচ্ছা জ্ঞাপন অভিষেকেরও
বিরিহাঁড়ি পুজো কমিটির তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের দুয়ারে সরকার প্রকল্পের সব কিছুই থাকবে মণ্ডপের অন্দরে। সাধারণ মানুষ রাজ্য সরকারের যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন, সেটা তাদের পুজোর থিম। লক্ষীর ভাণ্ডার প্রকল্প মানুষ সব থেকে বেশি আগ্রহ দেখিয়েছেন। তাই থিমের নাম লক্ষ্মীর ভাণ্ডার রাখা হয়েছে।”

করোনার কথা মাথায় রেখে অনেকটা ফাঁকা জায়গা নিয়ে পুজো মণ্ডপ হচ্ছে। বাড়ানো হচ্ছে স্বেচ্ছাসেবকের সংখ্যাও। করোনা বিধি মেনেই সব হবে।

advt 19

 

spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...