Sunday, May 17, 2026

ফের নিম্নচাপের ভ্রুকুটি! পুজোর মধ্যেও বৃষ্টি থেকে রেহাই নেই বঙ্গবাসীর

Date:

Share post:

আশ্বিনেও বঙ্গে বিরাজমান বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোতেও বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বঙ্গবাসী। অষ্টমী থেকে দশমী পর্যন্ত কলকাতা- সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা স্পষ্ট করে দিল আবহাওয়াবিদরা। তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গে পুজোর শুরুতে বৃষ্টি না হলেও অষ্টমী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অষ্টমী, নবমী ও দশমীতে কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানিয়েছেন আবহবিদরা। তবে উত্তরবঙ্গে পুজোর দিনগুলোতে বৃষ্টি হবে না বলেই জানিয়েছে তারা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে,  পুজোর আগে রবিবার উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরের চার-পাঁচ দিনে সেটি পশ্চিম-উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে ওড়িশার দক্ষিণ ও অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে পৌঁছবে। তার প্রভাবে পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুন:দেশ বাঁচানোর লড়াইয়ে বাংলাই মডেল: ‘জাগোবাংলা’-র উৎসব সংখ্যায় লিখলেন অভিষেক

এদিকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক  ৯৭ শতাংশ, ন্যূনতম ৫৯ শতাংশ।

advt 19

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...