Monday, May 18, 2026

ভ্যাকসিনের ২ টি ডোজে মণ্ডপে দেওয়া যাবে অঞ্জলি, অংশগ্রহণ সিঁদুর খেলায়: নয়া নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

দুর্গাপুজোয় (Durga Pujo) নিষেধাজ্ঞা কিছুটা শিথিল। নতুন নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নয়া নির্দেশিকা অনুযায়ী,

*ভ্যাকসিনের (Vaccine) দু’টি ডোজ নিলে*

• মণ্ডপে ঢুকে দেওয়া যাবে অঞ্জলি

• সিঁদুর খেলায় অংশগ্রহণ করা যাবে

 

তবে, হাইকোর্ট জানিয়েছে, ভ্যাকসিনের দু’টি ডোজ নিলেও *মাস্ক পরা বাধ্যতামূলক* । না হলে মণ্ডপে প্রবেশ নিষেধ।

 

বড় প্যান্ডেলে একসঙ্গে সর্বাধিক ৬০ জন থাকতে পারবেন

ছোট মণ্ডপে একসঙ্গে সর্বাধিক ১৫ জন থাকতে পারবেন

আগে থেকে নামের তালিকা তৈরি করতে হবে

নিয়ম না মানলে পুলিশ (Police) পুজোর অনুমতি বাতিল করতে পারে

 

গতবছর কোভিডকালে রাজ্যে পুজো মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষেধ করেছিল কলকাতা হাইকোর্ট। এই বিধিনিষেধে সুফল মিলেছিল, এই উদাহরণ সামনে রেখে আগের বছরের নির্দেশ বহাল রাখার জন্য আদালতে আবেদন জানান অজয়কুমার দে। শুক্রবার, কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হয়। হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, এবারও করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনেই পুজো হবে।

 

এবারও পুজো মণ্ডপে ঢোকা নিষেধ। ফলে রাস্তা থেকেই হবে প্রতিমা দর্শন। যানজট ও ভিড় নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ কলকাতা পুলিশের কাছে। সে কথা মাথায় রেখেই উচ্চ পর্যায়ের বৈঠক করে কলকাতা পুলিশ। পুজোর সময় যানজট ও ভিড় মোকাবিলায় কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়।

advt 19

 

 

Related articles

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...

শ্লীলতাহানির অভিযোগে বিদ্ধ দেবালয়! আইনি নোটিশের পর এবার এফআইআরের হুঁশিয়ারি অঙ্কিতার

টলিপাড়ায় এবার পরিচালক বনাম অভিনেত্রীর আইনি লড়াই। পরিচালক দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে সরাসরি আইনি পথে হাঁটলেন...

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...