Saturday, June 27, 2026

ইংরেজবাজারে পুলিশ লাইনে নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনে উত্তরবঙ্গের আইজি 

Date:

Share post:

বৃহস্পতিবার মালদহে এলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আই জি ডি পি সিং । সাথে ছিলেন মালদহ রেঞ্জের ডিআইজি পারভিন ত্রিপাঠী, জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া । এদিন দুপুরে ইংরেজবাজার শহরের পুলিশ লাইনে বেশকিছু নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি। পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক , শৌচাগার , মহিলাদের রূপচর্চার জন্য সেলুন সহ আরো বেশ কিছু নবনির্মিত বিল্ডিংয়ের শুভ উদ্বোধন করলেন উত্তরবঙ্গের আইজি । এদিন উত্তরবঙ্গের আইজির সামনে জেলার পুলিশের সমস্ত কাজ বিষয় নিয়ে প্রজেক্টরের মাধ্যমে দেখান জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া। উত্তরবঙ্গের আইজি ডিপি সি জানান মালদহ জেলা পুলিশ সুপার ওয়ারেন্ট ট্রাকিং সিস্টেম করেছে যা খুব ভালো । আগামী দিনে আমাদের বিভিন্ন যে ছোট ছোট টেকনিক্যাল সমস্যা গুলো হয় তা আমরা খুব সহজেই সমাধান করতে পারব। এই ওয়ারেন্ট ট্রাকিং সিস্টেম এর মাধ্যমে উত্তরবঙ্গে এই প্রথম মালদহ জেলাতে ওয়ারেন্ট ট্রাকিং সিস্টেমটা চালু হলো । আমরা একমাস দেখব। যদি কোনও ছোটখাটো সমস্যা না হয় তাহলে আমরা বাকি জেলাগুলিতেও সিস্টেম চালু করব। মালদাতে আমরা বেশ কিছু থানার একটা প্রপোজাল আছে আমাদের কাছে। পাশাপাশি পুলিশ জেলার একটা প্রপোজাল রাজ্য সরকারের কাছে গেছে । মালদাতে চারটি থানার নতুন করে প্রস্তাব গেছে।

advt 19

 

Related articles

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...