Friday, May 15, 2026

র‍্যাঙ্কিং-এ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে আটকে গেল সুনীল ছেত্রীর দল

Date:

Share post:

জয় অধরা ভারতীয় দলের( India)। সাফ কাপে( SAFF CUP) দ্বিতীয় ম‍্যাচেও ড্র করল সুনীল ছেত্রী( Sunil Chhetri) দল। এদিন র‍্যাঙ্কিং-এ প্রায় ৯৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার( Srilanka) কাছে গোল শূন‍্য ড্র করল ইগর স্টিমাচের দল। এই ড্র-এর ফলে দু’ম‍্যাচে দু’পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে সুনীল ছেত্রীরা।

সাফ কাপে প্রথম ম‍্যাচে বাংলাদেশের কাছে ১-১ করার পর, ভারতীয় দলের সমর্থকেরা আশা করে ছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া। কিন্তু কোথায় কি? ধারে-ভারে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলের দরজা খুলতে পারল না সুনীল ছেত্রী, লিস্টন কোলাসোরা। আক্রমণে গেলেও, একাধিক মিস এবং শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরার কাছে আটকে যায় ভারতের ভাগ‍্য।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ড্র-এর ফলে, দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয়তে ভারত। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেপাল। সমসংখ‍্যক ম্যাচে দুই পয়েন্ট কম পেয়ে লিগের ‘সেকেন্ড বয়’ বাংলাদেশ। এই পরিস্থিতিতে সাফ কাপের নকআউট পর্বে যেতে সুনীলদের জিততেই হবে মালদ্বীপ এবং নেপালের বিরুদ্ধে ম‍্যাচ। আগামী রবিবার নেপালের বিরুদ্ধে সাফের তৃতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে নামবে ভারত।

আরও পড়ুন:এস গৌতম সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল

advt 19

 

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...