Tuesday, April 28, 2026

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করল তারকা প্রচারকের তালিকা, রয়েছে ৭ কেন্দ্রীয় মন্ত্রীর নাম

Date:

Share post:

৩০ অক্টোবর ফের রাজ্যে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করেছে রাজনৈতিক দলগুলি। এবার তারকা প্রচারকদের তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও তাৎপর্যপূর্ণভাবে নাম রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও।

পুজোর পরেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা। ইতিমধ্যেই বিজেপির তারকা প্রচারকদের তালিকা সামনে এসেছে। তালিকায় রয়েছেন ৭ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, গিরীরাজ সিং, সুভাষ সরকার, জল বার্লা, নিশীথ প্রামাণিক, প্রতিমা ভৌমিক, শান্তনু ঠাকুর। তারকা প্রচারকদের তালিকায় নাম রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মারও। এছাড়াও রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, মজুফা খাতুন, শমীক ভট্টাচার্য, রাহুল সিনহা।

আরও পড়ুন: মমতা-অভিষেকসহ ২০ জন, আসন্ন উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ তৃণমূলের

একুশের নির্বাচনে পরাজয় ঘটেছিল বিজেপির। এমনকি তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও জিততে পারেনি গেরুয়া শিবির। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। তাই এবার চার কেন্দ্রের তারকা প্রচারক ঠিক করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। সেই চিঠি ইতিমধ্যেই পৌঁছেছে জেপি নড্ডা, বিএল সন্তোষ এবং রাজ্য সভাপতির কাছে।

advt 19

Related articles

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...