Sunday, May 10, 2026

মণ্ডপে জুতো বিতর্ক: নতিস্বীকার করছি না, অভিযোগ উড়িয়ে দাবি দমদম পার্ক ভারতচক্রের

Date:

Share post:

তেভাগা আন্দোলন থেকে শুরু করে নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ এবং বর্তমান সময়ের কৃষক আন্দোলন, সবকিছুই ফুটে উঠেছে দমদম পার্ক ভারতচক্রের (Dum Dum Park Bharat Chakra) মণ্ডপ সজ্জায়। বাদ যায়নি উত্তরপ্রদেশের লখিমপুরে সাম্প্রতিক দুর্ঘটনাও। প্রতিবাদের জ্বলন্ত ছবি ফুটিয়ে তুলতে গিয়ে মণ্ডপে ব্যবহার করা হয়েছে অসংখ্য চটি। কোথাও পড়ে আছে জীর্ণ ছেড়া চটি, আবার কোথাও প্যাণ্ডেলের দেওয়ালে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে চটি। আর এই বিষয়ই শুরু হয়েছে জোর বিতর্ক।

পুজোর মণ্ডপ সজ্জায় জুতো ব্যাবহারে জন্য ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে ক্লাবের বিরুদ্ধে। ক্লাব কর্তৃপক্ষকে আইনি চিঠিও পাঠানো হয়েছে। এই আইনজীবী এই আইনি চিঠি পাঠিয়েছেন। যদিও এই আইনি চিঠিকে আমল দিতে নারাজ উদ্যোক্তারা। তাঁরা আপাতত সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার দিকেই মনোনিবেশ করছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যতই ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে শোরগোল হোক, পুজো উদ্যোক্তারা এ নিয়ে মাথা ঘামাতে একেবারেই নারাজ। তাঁদের বক্তব্য, বিশেষ একটি মুভমেন্টকে তুলে ধরতেই প্যান্ডেলে জুতোর ব্যবহার করা হয়েছে। মূল মণ্ডপ, যেখানে প্রতিমা রয়েছে, সেখানে এ সব কিছু নেই। অন্যদিকে নজর ঘোরাতে বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। মন্দিরের বাইরে থাকে জুতো, এখানেও তা বাইরেই রয়েছে।

প্যান্ডেলে জুতো ব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপিও। দমদম পার্ক ভারত চক্রের পুজোর এই থিমের প্রতিবাদে সরব হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে বিজেপি নেতা তথাগত রায়ও। প্যান্ডেলে জুতো ব্যবহারের বিষয়টিতে মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বিষয়টিতে হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন শুভেন্দু। যদিও কোনও অভিযোগে কান দিচ্ছেন না পুজো উদ্যোক্তারা। আপাতত সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করার দিকেই মনোনিবেশ করছেন তাঁরা।

আরও পড়ুন- যত রাতই হোক পাওয়া যাবে বাস! কলকাতার কোন রুটগুলিতে চালু হচ্ছে নাইট সার্ভিস জেনে নিন

advt 19

 

 

 

 

Related articles

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...