Saturday, June 20, 2026

‘আমরা কি মিষ্টি খাব না?’ হাসপাতালে শয্যাশায়ী মায়ের ভিডিও শেয়ার সায়নীর

Date:

Share post:

তৃণমূলের(TMC) যুব সংগঠনের গুরু দায়িত্ব কাঁধের উপর। আর সেই দায়িত্ব সামলে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। তারই মাঝে জীবনের ভালো-মন্দের টুকরো ছবি সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ(Sayani Ghosh। সম্প্রতি অসুস্থ হয়েছেন সায়নী ঘোষের মা। আর হাসপাতালে ভর্তি মায়ের এক ভিডিও শেয়ার করে তিনি মন জিতে নিলেন সকলের। যদিও সুখবর হল বর্তমানে সায়নীর মা সুস্থ রয়েছেন এবং শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন।

সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সায়নী ঘোষ শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সায়নী ঘোষের মা। ডাক্তার কী কী বারণ করেছেন, তা বিস্তারিত মেয়েকে জানাচ্ছেন মা। মেয়েও মায়ের সঙ্গ দিয়ে চলেছেন সমান তালে। এই ভিডিওটি শেয়ার করে সায়নী মজার ছলেই লিখেছেন, ‘আমরা মিষ্টি খাবো না, খাবো না মিষ্টি আমরা? ‘ পুনশ্চ : আপনি সত্যি খুব কিউট!!

অবশ্য কাছের মানুষ মায়ের সঙ্গে সায়নীর খুনসুটি এই প্রথমবার নয়, এর আগেও মায়ের বিস্কুট খাওয়ার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। যেখানে সায়নী মায়ের কাছে জানতে চান, ‘কটা বিস্কুট খেয়েছ?’ মা উত্তর দিচ্ছেন,’পাঁচটা’! তা শুনে রীতিমতো চমকে উঠে সায়নী জানতে চান, ‘পাঁচটা বিস্কুট খেয়ে ফেলেছ!’ এরপরই টুকরো-টুকরো কথার মাঝে সায়নী ঘোষের মা বলে ওঠেন, ‘খেলা হবে’! তা শুনে আরও চমকে যান সায়নী। হাসতে-হাসতেই জিজ্ঞেস করেন, ‘কী হবে?’ সায়নীর মা ফের উত্তর দেন, ‘খেলা হবে’! সেই ভিডিওটিও তুমুল জনপ্রিয় হয়েছিল।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...