Tuesday, May 19, 2026

ষষ্ঠীতেও রেয়াত নেই, সাতদিন পর পর ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেলের দাম

Date:

Share post:

ষষ্ঠীর দিনেও ছাড় নেই। উৎসবের মরসুমের শুরুতেই ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল জ্বালানির দাম। আজও তা অব্যাহত রইল। ষষ্ঠীর দিনে আজ কলকাতায় ঠাকুর দেখতে হলে লিটার প্রতি ১০৫.০৯টাকা খরচ পড়বে। পিছিয়ে নেই ডিজেলও। লিটার প্রতি ৩৫ পয়সা দাম বেড়ে ডিজেলের নতুন দাম ৯৬.২৮ টাকা ছুঁয়েছে।প্রতিদিনই রেকর্ড গড়ছে পেট্রোল-ডিজেলের দাম। উত্‍সবের মরসুমে ছ্যাঁকা দিচ্ছে পেট্রোপণ্যের দাম। আনন্দের মাঝেও বিষাদের সুর মধ্যবিত্তের গলায়। একদিকে রান্নার গ্যাসের দাম একশোর গণ্ডী পেরিয়ে এবার হাজার টাকার দিকে এগোচ্ছে। তারমধ্যে প্রায় রোজই বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম।রবিবারই কেরলে ডিজেলের দাম ছাড়িয়েছে ১০০ টাকা। তার পরেই কংগ্রেস-সহ অন্যান্য দল কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। কংগ্রেস নেতা ভি ডি সাথীসান বলেন, তেলের দামবৃদ্ধি জন-বিরোধী রাজনীতির আদর্শ উদাহরণ। তাঁদের শোষণ করা হচ্ছে, যাঁরা অতিমারিতে বিপর্যস্ত। এটা দেশবাসীর বিরুদ্ধে অপরাধ।

আরও পড়ুন:এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ! কেন জানেন?

কলকাতা- সহ দেশের অনান্য মহানগরীগুলিতেও সোমবার রেকর্ড হারে বেড়েছে জ্বালানির মূল্য। রাজধানী দিল্লিতে (Delhi) এক লিটার পেট্রোলের মূল্য ১০৪ টাকা ৪৪ পয়সা। পাশাপাশি ডিজেলের মূল্য লিটার পিছু ৯৩.১৭ টাকা। মুম্বইয়ে (Mumbai) সোমবার এক লিটার পেট্রোল বিকোচ্ছে ১১০ টাকা ৪১ পয়সায়। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ১০১ টাকা ০৩ পয়সা। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোল বিকোচ্ছে ১০১ টাকা ৭৯ পয়সা দরে। ডিজেল বিকোচ্ছে ৯৭ টাকা ৫৯ পয়সা লিটার দরে।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। চলতি মাসের ৫ তারিখ থেকেও ফের জ্বালানির মূল্যবৃদ্ধি রেকর্ড হারে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

advt 19

 

 

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...